এক্সপ্লোর

Security Guard Dead body Rescued: কিশোর ভারতী স্টেডিয়াম থেকে উদ্ধার সিকিওরিটি ইনচার্জের ঝুলন্ত দেহ

পুলিশ এসে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।  তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং।

কলকাতা: সার্ভে পার্ক থানার কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সিকিওরিটি ইনচার্জের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বছর তিরিশের ওই ব্যক্তির দেহ সহকর্মীরা ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।  তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। তবে আত্মহত্যা করে থাকলে তার কারণ কী, তা পুলিশ খতিয়ে দেখছে। 

গতকালই হাওড়ার (Howrah) বেলিলিয়াস লেনে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ (Howrah Police Station)। 

শোনা যায়নি কোনও চিৎকার-চেঁচামেচি! ঘরের মধ্যে নেই কোনও ধস্তাধস্তির চিহ্নও! এ দিকে রক্তে ভেসে যাচ্ছে ঘর। আর বিছানার ওপর পড়ে রয়েছে নিথর দেহ। বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলিলিয়াস লেনে।

নিহত বাবলু সিংহ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা! স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বছর পাঁচেক ধরে দুই বন্ধুর সঙ্গে বেলিলিয়াস লেনের এই বাড়িতে ভাড়া থাকতেন পেশায় রাজমিস্ত্রি এই ব্যক্তি। রবিবার সকালে ঘরের ভিতর বাবলুর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির মালিক। এ দিকে ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না বাবলুর দুই বন্ধুর।

বাড়ির মালিক কাঞ্চন দাস বলছেন, সকালে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি পড়ে রয়েছে। কী কারণে খুন বলতে পারব না। কদিন আগে দেশে গিয়েছিলেন, ৩-৪ দিন আগে ফিরেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে মৃতের মাথায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে বাবলু সিংহের মাথায় আঘাত করা হয়।

সেরা শিরোনাম

Trinamool: তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?
তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget