এক্সপ্লোর

West Benga lLive Updates: সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার

Kolkata Student Molest: খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল।  কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল।

LIVE

Key Events
Kolkata Law college student allegedly molest 3 people arrested Kolkata News Update District News Live Updates West Benga lLive Updates: সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার
সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার
Source : ABPLIVE AI

Background

কলকাতা: ২০২৪ সালের অগাস্টে সারা রাজ্য, দেশ, বিশ্বকে কাঁপিয়ে দিয়ে দিয়েছিল আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও মৃত্যুর ঘটনা। আর জি করের ঘটনার ঘা এখনও দগদগে। এর মধ্যে শহরে আবারও এক ঘৃণ্য ঘটনার অভিযোগ। 

খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল।  কলেজ ক্যাম্পাসের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল।  ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। অভিযোগকারিণীর অভিযোগ, ২৫ জুন রাত ৭.৩০ থেকে ৮.৫০-এর মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী। 

পুলিশ সূত্রে খবর, এই গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এরমধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর বাকি দুই জন ওই কলেজেরই পড়ুয়া। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে,  মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  অভিযোগ, মূল অভিযুক্ত ওই কলেজের এক প্রাক্তনীই ধর্ষণের কাণ্ড ঘটান। আর উপস্থিত আরও ২ ছাত্র, নির্যাতিতাকে সাহায্য না করে, মূল অভিযুক্তকেই অপরাধ ঘটাতে সাহায্য করে বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন অভিযোগকারিণী ছাত্রী। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম । ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স। অভিযুক্ত তিন জনের মোবাইল ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই থানা থেকে বের করে আদালতে পেশ করা হবে ধৃত তিন জনকে।  

ইতিমধ্যেই ওই ঘটনায় বেশ কয়েকটি  প্রশ্ন উঠতে শুরু করেছে।  কেন ওইদিন  ভর সন্ধেয় প্রাক্তন ছাত্র কলেজে গিয়েছিলেন? কোথায় ছিলেন কলেজের নিরাপত্তারক্ষীরা? কোথায় ছিলেন প্রিন্সিপাল, ইত্যাদি প্রশ্ন উঠছে। এছাড়াও প্রশ্ন, কী বলে বা বুঝিয়ে ছাত্রীকে নিয়ে গিয়েছিল ওই যুুবকরা। অভিযোগকারিণীর আর্তনাদ বা চিৎকার কেউ শুনতে পায়নি কেন। সেই সময় কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কারা। আর কোনও ছাত্রছাত্রী কি ছিলেন কলেজে? সবটাই খোঁজ করা হচ্ছে। খাস কলকাতায় স্বনামধন্য কলেজের মধ্যের এই ঘটনার অভিযোগে ছড়িয়েছে চাঞ্চল্য। 

সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কসবায় এসএফআইয়ের বিক্ষোভে ধুন্ধুমার। কসবার কলেজ থেকে ছিড়ে ফেলা হল মমতা-অভিষেকের ফ্লেক্স

23:37 PM (IST)  •  27 Jun 2025

Kolkata News: বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা

বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা। তাঁর দাবি, ১২ বছর আগে তাঁকে ধর্ষণ করেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। এমনকী, তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন বলেও দাবি তাঁর। নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। কার্তিক মহারাজ জানিয়েছেন, এই বিষয়টি তাঁর লিগাল সেল দেখছে।

22:36 PM (IST)  •  27 Jun 2025

Rath Yatra: ৯ বছরে পড়ল লেক অ্যাভিনিউ শিবমন্দিরের রথযাত্রা

৯ বছরে পড়ল লেক অ্যাভিনিউ শিবমন্দিরের রথযাত্রা। এবারও ধুমধাম করে পালন হল। রাসবিহারী হয়ে সাউদার্ন অ্যাভিনিউ পরিক্রমা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আবার ফিরে এলেন শিবমন্দিরে। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget