এক্সপ্লোর

Garlic Price: ফের বাড়ল রসুনের দাম, বাজারে গিয়ে নাভিশ্বাস আম জনতার

Garlic Price Hike: এবার নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম!

কলকাতা: বছরের শুরুতেই মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রসুনের (Garlic) দাম। রান্নায় নিত্য প্রয়োজনীয় রসুন এখন ৫০০টাকা কেজি। কবে দাম কমবে তারও কোনও নিশ্চয়তা নেই।                                                                         

ব্যবসায়ীদের আশা, বাজারে নতুন রসুন উঠলে দাম কিছুটা কমতে পারে। তবে তারজন্য এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।  আমিষ-প্রিয় বাঙালির রসনায় কোপ। শীতের মরশুমে যে জমিয়ে মাংস বা মাছের কোনও লোভনীয় পদ খাবেন, তার জো নেই।  চড়চড়িয়ে বাড়ছে রসুনের দাম। কিছুদিন আগে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে জল পড়ছিল।                                                                                   

এরপর আদার দামও আকাশছোঁয়া হয়েছিল। আর এবার নতুন বছরের শুরুতে পকেট কাটছে রসুনের দাম। কলকাতায় খুচরো বাজারে এক কিলো রসুনের দাম ৫০০ টাকা। 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আমদানি হয় রসুন। বিক্রেতারা বলছেন, বাজারে জোগান কম তাই বেশি দামে বিক্রি হচ্ছে। 

আরও পড়ুন, ভিন রাজ্যের ডাক্তারদের বাংলায় প্র্যাকটিস হলে নাম নথিভুক্ত করতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে, নির্দেশিকা

ফলে মধ্যবিত্তের হেঁশেলে মেপে-জুপে চলছে রসুনের ব্যবহার। শীতকালে কোথায় একটু রসিয়ে-কষিয়ে পেঁয়াজ-রসুনে রান্না হবে, তা না রসুনের দামেই মাথা ঘুরে যাচ্ছে আম জনতার।

সেঞ্চুরি হাঁকানোর দিকে ছুটছে পেঁয়াজের দাম। একেবারে রকেটের গতিতে দাম বাড়ছে। কলকাতার বিভিন্ন বাজারে ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। 

গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। এক সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে। এদিকে, পুজোর মরশুমে পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল ক্রেতার। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget