এক্সপ্লোর

Nirmal Maji: চিকিৎসক ধমক বিতর্ক, মেডিক্যালে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে নির্মল

সূত্রের খবর, বৃহস্পতিবার চিকিত্‍সক কুণাল পান মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্যভবনে লিখিত অভিযোগে জানিয়েছেন, নির্মল মাজির পাঠানো এক রোগীকে ভর্তি করার জন্য নথি তৈরিতে কিছুটা সময় লাগে।

কলকাতা: কলকাতা মেডিক্যালের (Kolkata Medical College and Hospital) অভিযোগকারী দুই চিকিত্সকের বিরুদ্ধে রোগী কল্যাণ সমিতির বৈঠকে সরব নির্মল মাজি (Nirmal Maji)। নজিরবিহীণভাবে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা। যদিও কোনও মন্তব্য করেননি তাঁরা। বৈঠকে ছিলেন না ২ চিকিত্সক। ঘনিষ্ঠ মহলে তাঁদের দাবি, বৈঠকে উপস্থিত থাকার জন্য কোন লিখিত নির্দেশ দেওয়া হয়নি। 

মে মাসের শুরুতে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের (Kolkata Medical College and Hospital) কার্ডিওলজি (Cardialogy) বিভাগের প্রধান ভবানী চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার উঠেছে ওই হাসপাতালের জরুরি বিভাগের ৬৪ বছরের চিকিত্‍সককে হুমকি দেওয়া ও কুকথা বলার অভিযোগ। 

সূত্রের খবর, শনিবার দুই ঘটনাই উঠে আসে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে। দুই চিকিত্সকের বিরুদ্ধে কাজ না করার অভিযোগে সরব হন নির্মল মাজি (Nirmal Maji)। নজিরবিহীণভাবে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। যদিও বৈঠক থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তা।

সূত্রের খবর, বৃহস্পতিবার চিকিত্‍সক কুণাল পান মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্যভবনে লিখিত অভিযোগে জানিয়েছেন, নির্মল মাজির পাঠানো এক রোগীকে ভর্তি করার জন্য নথি তৈরিতে কিছুটা সময় লাগে। তার জন্য জরুরি বিভাগে ঢুকে, নির্মল বলেন- কেন তিনি তাঁর দিকে ‘ছাগলের মতো তাকিয়ে আছেন?’ সিনিয়র অফিসার অন ডিউটি’কে ‘গাধার বাচ্চা’ বলে সম্বোধন করেন তিনি। 

অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে সার্ভিস ডক্টরস ফোরাম অভিযোগ করে, মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দিচ্ছেন নির্মল মাজি। প্রতিবাদ করায় বদলির হুমকি দেওয়া হয় কার্ডিওলজি বিভাগের প্রধান ভবানী চট্টোপাধ্যায়কে। ফোরামের দাবি, যার জেরে পদ থেকে অব্যাহতি চেয়ে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষকের কাছে আবেদন জানান, অবসরের ইচ্ছা প্রকাশ করেন ওই চিকিত্সক। 

সূত্রের খবর, শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে দু’টি ঘটনার কথা তোলেন নির্মল মাজি। দুই চিকিত্সকই কাজ করছেন না বলে অভিযোগ করেন তিনি। বৈঠক শেষে, সব অভিযোগ অস্বীকার করে, ফের দুই চিকিত্সকের বিরুদ্ধে সরব হন নির্মল। 

নির্মল মাজি জানান, ২ চিকিত্সককে ডাকা হয়েছিল আসেননি। আমি কোনও এমন কথা বলিনি। সূত্রের খবর, অভিযোগকারী দুই চিকিত্সক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শনিবারের বৈঠকে আসার জন্য কোনও লিখিত নির্দেশ তাঁদেরকে দেওয়া হয়নি। স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তার পাশাপাশি, বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে তিনিও কোনও মন্তব্য করতে চাননি। মন্তব্য করতে চাননি হাসপাতালের অধ্যক্ষও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget