এক্সপ্লোর

Kolkata Metro: শহরে ফের মেট্রো বিভ্রাট, গতি আটকাল দু'-দু'বার, চূড়ান্ত হয়রানি

Metro Services: মঙ্গলবার দুপুরে, ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবায় বিপত্তি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে দু'-দু'বার আটকে পড়ে মেট্রোর একটি এসি রেক।

কলকাতা: ব্যস্ত সময়ে শহরে ফের মেট্রোয় বিভ্রাট (Kolkata Metro)। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, আটকে পড়ে মেট্রো (Metro Rail)। মঙ্গলবার প্রথমে রবীন্দ্র সরোবর এবং পরে রবীন্দ্র সদন স্টেশনে আটকে পড়ে মেট্রো। তার জেরে দক্ষিণেশ্বরগামী লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয় (Kolkata News)। 

শহরে ব্যস্ত সময়ে ফের মেট্রো পরিষেবায় বিপত্তি 

মঙ্গলবার দুপুরে, ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবায় বিপত্তি দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে দু'-দু'বার আটকে পড়ে মেট্রোর একটি এসি রেক। প্রথম বার রবীন্দ্র সরোবর স্টেশনে এবং পরের বার রবীন্দ্র সদন স্টেশনে। তাতে চরম হয়রানির শিকার হলেন সাধারণ মানুষ। 

মেট্রো রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রবীন্দ্র সরোবরে পৌঁছতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কোনও রকমে সেটিকে ঠিক করে চালু করলেও, রবীন্দ্র সদনে পৌঁছে ফের বিকল হয়ে যায় রেকটি।  

আরও পড়ুন: Birbhum News: অনুব্রতর অনুপস্থিতিতে আলগা হচ্ছে রাশ! বীরভূমে তৃণমূল ছাড়লেন কেষ্ট-ঘনিষ্ঠ, বিজেপি-তে যাওয়া নিয়ে জল্পনা

তার জেরে আটকে পড়া মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।  এই বিপত্তির জেরে প্রায় আধঘণ্টা ব্যাহত থাকে মেট্রো পরিষেবা। বিভিন্ন স্টেশনে ধরা পড়ে চরম ভোগান্তির ছবি। কালীঘাট, রবীন্দ্র সদন-সহ একাধিক মেট্রো স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। কিন্তু, পরিষেবা শুরু হতেই বেঁধে যায় হুড়োহুড়ি।

ব্যাটারির সাহায্যে সরানো হয় মেট্রোর বিকল রেক

এ দিন, প্রায় দশ মিনিট সুড়ঙ্গে আটকে থাকার পর ব্যাটারির সাহায্যে বিকল রেকটিকে শ্যামবাজার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এর পর যাত্রীদের নামিয়ে ফাঁকা রেকটিকে নিয়ে যাওয়া হয় নোয়াপাড়া কারশেডে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, থার্ড লাইনে বিদ্যুৎ‍-বিভ্রাটের কারণেই বিপত্তি। কী কারণে থার্ড লাইন থেকে বিদ্যুৎ‍ সংযোগে সমস্যা হচ্ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। 

এই প্রথম নয়, গত কয়েক বছরে বার বার মেট্রোয় এমন বিপত্তি দেখা গিয়েছে। তা নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছেন সাধারণ মানুষ। তাই শহরে নতুন মেট্রোর যে কাজ চলছে, তাতে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। সম্প্রতি জোকা থেকে তারাতলা রুটে চূড়ান্ত পরীক্ষা করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। স্টেশন, রেললাইন পরিদর্শনের পাশাপাশি বিশেষভাবে খতিয়ে দেখা হয় অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেলেই জোকা থেকে তারাতলা রুটে চাকা গড়াবে মেট্রোর। 

জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget