এক্সপ্লোর

Kolkata Metro Rail: লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো, মোদির হাতেই উদ্বোধন

Metro Rail, Narendra Modi: লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একগুচ্ছ রেল ও মেট্রো প্রকল্পের সূচনা করছে মোদি সরকার। কিছুদিন আগেই পূর্ব রেলের একাধিক স্টেশনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রো (Metro Rail) যাত্রীদের জন্য সুখবর। লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী (Kolkata)। ৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। অবশেষে গঙ্গা নীচ গিয়ে গন্তব্যে পৌঁছনোর শখ পূরণ হতে পারে তিলোত্তমাবাসীর। সঙ্গে থাকতে পারে  তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের উপহার। 

লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একগুচ্ছ রেল ও মেট্রো প্রকল্পের সূচনা করছে মোদি সরকার। কিছুদিন আগেই পূর্ব রেলের একাধিক স্টেশনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বমানের রেল স্টেশন ছাড়াও, একাধিক আন্ডারপাস ও ফুট ওভার ব্রিজ পেতে চলছে বাংলা। 

৬ মার্চ বারাসতের সভা থেকে ৩ টি মেট্রো রুটে পরিষেবার সূচনা করতে পারেন তিনি। এর মধ্যে অন্যতম হল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুট। প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে দেশের প্রথম মেট্রো রুট, যা গেছে গঙ্গার নীচ দিয়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটারের এই রুট নিয়ে উৎসাহের শেষ নেই।

আরও পড়ুন, 'ইন্ডিয়া' জোটকে সন্দেশখালির খোঁচা প্রধানমন্ত্রীর, পাল্টা হুঙ্কার বিরোধীদের

গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের ৩২ মিটার নীচ দিয়ে গন্তব্যে পৌঁছোবেন যাত্রীরা। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ফেব্রুয়ারিতেই এই রুটে ছাড়পত্র দিয়েছেন। দ্বিতীয় যে রুটের সূচনা প্রধানমন্ত্রী করতে পারেন, সেটি হল-তারাতলা থেকে মাঝেরহাট। ২০০৯ থেকে ২০১১ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা হয়। তারপরে দীর্ঘদিন নানান জটে কাজ আটকে ছিল। 

এই মেট্রো রুট চালু হলে বেহালা ও তারাতলায় যানজট অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটেরও সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী।                                                                                          

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget