এক্সপ্লোর

Kolkata Metro: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, আজ থেকে দু'দফায় বন্ধ মেট্রো পরিষেবা

Kolkata News: বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। তার প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ থেকে দু'দফায় ৮ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকবে। বউবাজার অংশ জুড়তে চলেছে গ্রিন লাইনের সঙ্গে। তার প্রস্তুতির জন্য এই সপ্তাহে আজ থেকে রবিবার পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আগামী সপ্তাহে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত আরও চারদিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। 

 

মেট্রোর কাজের জেরে বউবাজারের ক্ষতির মুখে পড়েছিলেন বাসিন্দারা। কীভাবে মেট্রো ছুটবে তা নিয়ে শঙ্কায় ছিলেন বিশেষজ্ঞরা। অবেশেষে কাটতে চলেছে সেই শঙ্কা। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল করে। আরেকদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করে। দুটো গুরুত্বপূর্ণ রেলস্টেশন যেমন রয়েছে তেমনই রয়েছে সেক্টর ভাইভ এবং ধর্মতলার মতো অফিস পাড়া। ফলে দুদিকেই প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী হয়। সপ্তাহের মাঝে পরিষেবা বন্ধ থাকলে বিপাকে পড়তে পারেন যাত্রীরা। এই কাজ হলে মেট্রো পরিষেবা পাওয়ার পর আরও একধাপ এগোবে। মেট্রো রেল সূত্রে খবর, ইতিমধ্য়েই ট্য়ানেলে মূল নির্মাণকাজ শেষ হয়েছে, তবে বাকি রয়েছে সিগানালিং সহ একাধিক কাজ। সব ঠিক সময় মতো শেষ হলে এই বছরেরই প্রথমার্ধের মধ্য়ে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা পাবে শহরবাসী।                                 

প্রায় মাসখানেক আগে বউ বাজারের ক্ষতিগ্রস্থ এলাকা দিয়ে ছোটে রেক। ট্রায়াল রান হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর পশ্চিম মুখী ট্য়ানেলে। সেই উপলক্ষ্য়ে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্য়ানেজার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। ২১ জানুয়াপি সকাল ১১.২০ নাগাদ নিয়ন্ত্রিত গতিতে শিয়ালদা থকে রওনা দেয় মেট্রো রেকটি। এরপর ১১.৩১ নাগাদ সেটি পৌঁছয় এসপ্লেনেড মেট্রো স্টেশনে। মেট্রো রেল সূত্রে খবর, পর পর কয়েকদিন এভাবেই মেট্রো চালিয়ে দেখা হয় এই অংশ বর্তমানে মেট্রো চালাবার উপযুক্ত কিনা। এমনকী রাতে গোটা রুট অর্থাৎ সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালিয়ে দেখা হয় কোনও সমস্য়া হচ্ছে কি না। আর এবার আরও গতি আনতে গ্রিন লাইনে মেট্রোর কাজে জোর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: Newtown Case Update অবশেষে টনক নড়ল, নাবালিকাকে খুন-ধর্ষণের পর বদলে গেল নিউটাউনের অন্ধকার ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget