এক্সপ্লোর

Newtown Case Update অবশেষে টনক নড়ল, নাবালিকাকে খুন-ধর্ষণের পর বদলে গেল নিউটাউনের অন্ধকার ছবি

Newtown News: প্রদীপের নীচে থাকা অন্ধকারের মতো, সেই নিউটাউনের নিরাপত্তাতেই একটা বড়সড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনা।

কলকাতা: অবশেষে টনক নড়ল। নিউটাউনে (Newtown) নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনার পর একদিকে যেমন ই-রিকশ ও টোটোচালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। তেমনই রাতারাতি বদলে গেল নিউটাউনের অন্ধকার ছবিটা। এদিন দ্বিতীয়বার ঘটনাস্থলে আসেন ফরেন্সিক আধিকারিকরা। 

নিউটাউনের অন্ধকার ছবি: প্রদীপের নীচে থাকা অন্ধকারের মতো, সেই নিউটাউনের নিরাপত্তাতেই একটা বড়সড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনা। এই প্রেক্ষাপটে, বুধবার একদিকে যেমন ই-রিকশ ও টোটোচালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। তেমনই রাতারাতি বদলে গেল নিউটাউনের অন্ধকার ছবিটা। গোটা নিউটাউন কার্যত CC ক্যামেরায় মোড়া। কিন্তু যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল, রাতে সেই জায়গাটি কার্যত জনশূন্য থাকে। পোস্ট থাকলেও, তাতে আলো জ্বলে না। নেই সিসি ক্যামেরাও। 

এবিপি আনন্দে এই ছবি সম্প্রচারিত হওয়ার পর বুধবার দেখা যায়, অনেকটাই পাল্টে গেছে ছবিটা। নিউটাউনের দিকে দিকে আগাছা পরিষ্কার করা হচ্ছে। জ্বলছে আলো, এদিন দ্বিতীয়বার ঘটনাস্থলে আসেন ফরেন্সিক আধিকারিকরা। কাটাতারের রেলিং-এর উচ্চতার পাশাপাশি, রেলিং থেকে ঘটনাস্থলের দূরত্ব মেপে দেখেন তাঁরা।

এদিকে নিউটাউনের মতো জায়গায় হাড়হিম করে দেওয়ার মতো ঘটনার পর, অবশেষে টনক নড়ল পুলিশের। এবার ই-রিকশ ও টোটোচালকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট।

পুলিশ সূত্রে দাবি,

  • এবার থেকে ই-রিকশ ও টোটো চালকদের নাম-ঠিকানা-সহ সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে।

  • প্রত্যেকের নাম নথিভুক্ত করতে হবে পুলিশের কাছে।

  • সেইসব তথ্য যাচাই করবে পুলিশ।

  • অপরাধে জড়িত থাকার কোনও পূর্ব ইতিহাস কারও রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

  • পুলিশ ভেরিফিকেশনের পর, সব কিছু ঠিক থাকলে মিলবে টোটো বা ই-রিকশ চালানোর ছাড়পত্র।

  • টোটো বা ই-রিকশ চালকদের পুলিশের তরফে একটি পরিচয়পত্র দেওয়া হবে। যার একটি কপি টোটোর গায়ে সাঁটা থাকবে।আরেকটি কপি পুলিশের কাছে. এবং তৃতীয় কপিটি জমা থাকবে পরিবহণ দফতরে।

কিন্তু কেন এই নির্দেশিকা? পুলিশ জানিয়েছে, রেজিস্ট্রেশন না থাকায় অনেকেই বাইরে থেকে এসে ভাড়া নিয়ে থাকছেন এবং টোটো বা ই-রিকশ চালাচ্ছেন। কোনও অপরাধ করে পালিয়ে গেলে তাঁদের সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে থাকছে না। এই সমস্ত ক্ষেত্রে টোটো চালক বা ই-রিকশ চালকদের দ্রুত শনাক্ত করতেই এই ব্যবস্থা বলে পুলিশ জানিয়েছে।


আরও পড়ুন: SSC Case: 'সন্দেহজনক নিয়োগ' সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget