এক্সপ্লোর

Kolkata Metro: উৎসবের আবহে গ্রিন লাইনে বাড়ল মেট্রো পরিষেবা, পুজোর দিনগুলিতে বিশেষ স্মার্ট টিকিট, যত ইচ্ছে চাপতে পারেন

Kolkata Metro Services: কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের এই সুখবর দেওয়া হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত। শনিবার থেকে রেকের সংখ্যা বৃদ্ধি করা হল। আগে সোম থেকে শনি যেখানে ১৮৬টি মেট্রো চলত, শনিবার থেকে সেই মেট্রোর সংখ্য়া বাড়িয়ে ২২৬ করা হল। সকাল, সন্ধে, দুই বেলাতেই বাড়ানো হল মেট্রোর সংখ্যা।  পাশাপাশি, সময়ের ব্যবধানও কমল। (Kolkata Metro Services)

কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের এই সুখবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, এতদিন গ্রিন লাইনে সকালে এবং বিকেলে, ব্যস্ত সময়ে প্রতি আট মিনিট অন্তর মেট্রো চলত, সেই ব্যবধান কমিয়ে ছ’মিনিট করা হল। টিকিট কাউন্টারের সামনে ভিড় কমাতে ডিজিটাল টিকিটের উপরও জোর দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। স্মার্ট কার্ড এবং মোবাইল QR কোডে টিকিট কাটলে, অ্যাপের মাধ্যমে রিচার্জের সময় ৫ শতাংশ বোনাস বা রিবেটের সুবিধা মিলবে। (Kolkata Metro)

যাত্রীদের ‘আমার কলকাতা মেট্রো’ (Aamar Kolkata Metro) অ্যাপ আপলোড করতেও অনুরোধ জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, ওই অ্যাপের মাধ্যমেই টিকিট বুক করা যাবে, রিচার্জ করানো যাবে স্মার্ট কার্ড। ফলে টিকিট কাউন্টারের সামনে লাইন দিতে হবে না আর। ডিজিটাল মাধ্যমের ব্যবহারও বাড়বে যাত্রীদের মধ্যে। 

উৎসবের মুখে মেট্রো স্টেশনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মেট্রো স্টেশনে কর্তব্যরত কর্মীদের নির্দেশ মেনে চলতেও অনুরোধ জানানো হয়েছে যাত্রীদের। পর্যটক বা এমনি ঘুরতে ইচ্ছুক যাঁরা, তাঁদের Tourist Smart Card ব্যবহার করতে বলা হয়েছে, যার আওতায় ২৫০ বা ৫৫০ টাকার বিনিময়ে দুর্গাপুজোর তিন দিন বা পাঁচদিন যত বার ইচ্ছে মেট্রোয় ওঠা যাবে। বার বার টিকিট কাটার ঝক্কি থাকবে না। যানজট এড়িয়ে ঘোরা যাবে এমাথা থেকে ওমাথা। প্রত্যেক মেট্রো স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে Tourist Smart Card. 

মেট্র কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘Aamar Metro এবং যাত্রীদের নিয়ে আমরা গর্বিত। মেট্রো যাতায়াতের একটি সাশ্রয়ী, আরামদায়ক, সহজ মাধ্যম। তাই বেশি সংখ্যক মানুষ মেট্রোকেই বেছে নেন। যাত্রীদের সহযোগিতায় মেট্রো পরিষেবা অক্ষুণ্ণ। তাই সকলকে ধন্যবাদ’।

মেট্রোর এই গ্রিন লাইনই হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করেছে। ফলে আগে হাওড়া থেকে কলকাতা আসতে, বা কলকাতা থেকে হাওড়া যেতে যে সময় লাগত, এখন আর তা লাগে না। যাত্রাও বেশ আরামদায়ক। পুজোর মরশুমে বহু মানুষ এই পরিষেবায় উপকৃত হবেন। কলকাতায় ঠাকুর দেখতে আসতে আর হয়রান হতে হবে না। ফলে গ্রিন লাইনে যাত্রীদের ভিড়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেকথা মাথায় রেখেই পরিষেবা বাড়ালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget