এক্সপ্লোর

Kolkata Metro : লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো, কতক্ষণ চলবে ট্রেন ?

Lakhsmi Puja : অন্য দিনের মতোই দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে যে মেট্রোগুলি ছাড়বে।

কলকাতা : দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোর আগেও সুখবর শোনাল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজোর দিন হলেও মেট্রো পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না বলেই জানানো হয়েছে। শনিবার লক্ষ্মীপুজোর (২৮ অক্টোবর ২০২৩) দিনে সারাদিনে ১৮৮ টি মেট্রো চলবে বলেই জানানো হয়েছে মেট্রোর তরফে। 

অন্য দিনের মতোই দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে যে মেট্রোগুলি ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম টেনটি ছাড়বে ৬ টা ৫৫ মিনিটে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। 

পাশাপাশি শনিবার দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ও কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ ট্রেনগুলি ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে। আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে রাতের শেষে ট্রেন ছাড়বে। 

২০২৩-এর ডিসেম্বরের মধ্যে, নিউ গড়িয়া (New Garia) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মেট্রো রেলের তরফে। ধাপে ধাপে সেক্টর ফাইভ, সিটি সেন্টার টু হয়ে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে মেট্রো পৌঁছে যাবে বিমানবন্দরে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, 'সময়ের মধ্যে কাজ শেষের বিষয়ে আশাবাদী, তবে আরও ৬ মাস লাগতে পারে'। 

এদিকে, ২০২৫-এর আগেই কি চালু হয়ে যাবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো চলাচল (Noapara-Airport Metro Service) ? ওই বছরের শেষেই কবি সুভাষ থেকে সরাসরি মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে ? অনেকটা সেইরকমই লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেল চালানোর পরিকাঠামো প্রস্তুত। এই অবস্থায় প্রশ্ন উঠছিল, তাহলে সেই পরিষেবা কেন চালু করা হচ্ছে না ? মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে তারা ধাপে ধাপে এগোতে চাইছে।                                                                            

আরও পড়ুন- স্ট্রেচারে করে আদালত থেকে সোজা হাসপাতালে নিয়ে ছোটা হল জ্যোতিপ্রিয়কে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
দিল্লিতে বিজেপির সদর দফতরে মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে হয় আলোচনা, খবর সূত্রের
Swimmer Sayani Das: অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
অর্থই বাধা হতে চলেছিল স্বপ্নপূরণের, অবশেষে সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যে পাড়ি দিচ্ছেন সায়নী
Mamata Banerjee: পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
পালাবদলের পর ভাড়া নেওয়া পার্টি অফিস ছাড়তে মমতাকে ফোন ডেকোরেটিংয়ের মালিকের
DCP Shantanu Sinha Biswas: প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?
প্রোমোটার-পুলিশ-পলিটিশিয়ান দুর্নীতির ট্রায়াঙ্গেলে জড়িতদের গারদে ঢোকাতে পারবে কি ইডি?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget