এক্সপ্লোর

Kolkata Metro Rail : শনিবার থেকেই হাওড়া - এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রো, বড় পরিবর্তন সময়সূচিতে

গ্রিন লাইন - ২ তে কমছে মেট্রো রেলের সংখ্যা। বড় পরিবর্তন আসতে চলেছে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন চলাচলের সূচিতে।

কলকাতা : হাওড়া থেকে এসপ্ল্যানেড যাতায়াত করতে যাঁরা মেট্রো রেলের উপর ভরসা করেন, তাঁদের জন্য দুশ্চিন্তার খবর। শনিবার থেকেই বদলে যাচ্ছে মেট্রোরেলের সময়সূচি। সেই সঙ্গে কমছে মেট্রো রেলের সংখ্যা। বড় পরিবর্তন আসতে চলেছে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন চলাচলের সূচিতে।

মেট্রোরেল সূত্রে খবর,  এখন থেকে গ্রিন লাইন ২ -র  ওয়েস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। তবে শুধু  সপ্তাহের কাজের দিনগুলিতেই এই পরিবর্তন প্রযোজ্য হবে।  গ্রিন লাইন ২-তে ওয়েস্ট বাউন্ড লাইনে দিনের সবথেকে ব্যস্ত সময়টুকুতেই  ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২০ মিনিট পরপর পাওয়া যাবে পরিষেবা।  বাকি সময় ওয়েস্ট বাউন্ড টানেলে ট্রেন চলবে না। 

অন্যদিকে গ্রিন লাইন ২-এর ইস্ট বাউন্ড টানেলে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের পরিষেবায়  কোনও পরিবর্তন আনা হয়নি। তবে দিনের ব্যস্ততম সময়ে অর্থাৎ পিক আওয়ারে  হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে ২০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। বাকি সময় এই চ্যানেলে ২৪ মিনিট অন্তর চলবে মেট্রো। 

সকাল ৬ টা ৫৫ য় প্রথম মেট্রো ছাড়বে হাওড়া থেকে, যাবে এসপ্ল্যানেড পর্যন্ত। সকাল ৭ টা ১২ মিনিটে প্রথম ট্রেনটি এসপ্ল্যানেড থেকে হাওড়া ফিরবে। অফিস টাইমে ভিড় সামাল দিতে ওয়েস্ট বাউন্ড চ্যানেলে সকাল ৯ টা ৮ মিনিটে হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি প্রথম মেট্রোটি ছাড়বে। আর মহাকরণ থেকে হাওড়া ওয়েস্ট বাউন্ড চ্যানেলে  প্রথম সার্ভিস ৯ টা ২০ মিনিটে।  

আবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ মেট্রো পাবেন রাত ৯ টা ৪৬ মিনিটে। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া শেষ মেট্রে ৯ টা ৫৮ মিনিটে। ওয়েস্ট বাউন্ড লাইনে হাওড়া ময়দান থেকে মহাকরণগামী শেষ পরিষেবা পাওয়া যাবে সন্ধে ৭ টা ৫৮ মিনিটে। আবার রাত ৮ টা ৮ মিনিটে মহাকরণ থেকে হাওড়া আসবে শেষ ট্রেন। 

রেলওয়ে সূত্রের খবর সোম থেকে শনি মেট্রোর সংখ্যা কমানো হলেও রবিবারের পরিষেবায় কোনও বদল আসছে না।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget