এক্সপ্লোর

Kolkata: দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল, বাতিল শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন

Kolkata News: দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়ায় লোকাল ট্রেন চলবে রবিবারের সময়সূচি মেনে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর চলাচল।

অন্যদিকে, দোল উপলক্ষে সময়সূচি বদলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরও (East West Metro)। দুপুর ৩টে থেকে শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাতায়াত। দোলের কারণে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়ায় লোকাল ট্রেন (Howrah Local Train) চলবে রবিবারের সময়সূচি মেনে। 

আজ দোলপূর্ণিমা। আবিরের রঙে রেঙেছে বঙ্গবাসী (West Bengal)। দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। আজ রঙের উৎসব, রঙিন বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের (New Town) রবীন্দ্রতীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আরও পড়ুন: Kolkata: ডি এল খান রোডে সাতসকালে লুব্রিক্যান্ট ভর্তি মিনিডোর উল্টে আহত চালক

অন্যদিকে শোনা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। গতকাল শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন। সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।

তৈরি হয়ে গেছে স্ক্রিন ডোর। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে গেছে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget