এক্সপ্লোর

Kolkata Metro: লাইনে জমে জল, ব্যস্ত রুটে আচমকা ব্যাহত মেট্রো পরিষেবা

Metro Railway Kolkata: ফের অফিস টাইমে মেট্রো ভোগান্তি। এবার মেট্রোর ট্র্যাকে জল জমে থাকায় ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ও যতীন দাস পার্কে বন্ধ মেট্রো পরিষেবা।

কলকাতা: লাইনে জল জমার জের। ফের কাজের দিনে ব্যাহত মেট্রো পরিষেবা। যতীন দাস পার্ক ও নেতাজী ভবন মেট্রো স্টেশনের মাঝে জল জমে রয়েছে। চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের। ব্যস্ত রুটে আচমকা ব্যাহত মেট্রো পরিষেবা। 

ফের অফিস টাইমে মেট্রো ভোগান্তি। এবার মেট্রোর ট্র্যাকে জল জমে থাকায় ময়দান, রবীন্দ্র সদন, নেতাজি ভবন ও যতীন দাস পার্কে বন্ধ মেট্রো পরিষেবা। চূড়ান্ত হয়রানি নিত্যযাত্রীদের। কোথায় কতটা জল জমে আছে এবং জলের উৎস কী, তা জানতে ইতিমধ্যেই, ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।। অন্যদিকে কলকাতা মেট্রো সূত্রে দাবি, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি পর্যন্ত আপ-ডাউন দুই দিকেই চলছে মেট্রো। এখন কোথা থেকে ঢুকেছে জল এবং কীভাবে তা সরানো হবে, তা জানতে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে। তবে, এর আগেও দু'বার এই একই ঘটনা ঘটেছিল বলে সূত্রের খবর। 

গত মাসে নিউ গড়িয়া স্টেশনে থামে ফাটল দেখা গিয়েছিল। বসে গিয়েছে প্ল্যাটফর্মও। আর তাতেই আপাতত বন্ধ রাখা হয়েছে ওই স্টেশন। শহরের লাইফলাইন মেট্রো নিয়ে বাড়ছে উদ্বেগ। যানজট এড়িয়ে অল্প সময়ে লম্বা দূরত্বে সফর করার একমাত্র মাধ্যম কলকাতা মেট্রোর স্বাস্থ্য ভাবাচ্ছে আধিকারিকদেরকেও। চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, তা জানতে সম্প্রতি সমীক্ষা করায় মেট্রো রেল। সমীক্ষার রিপোর্টের পর এবার দক্ষিণেশ্বর নিউ গড়িয়া রুটে মেট্রোর পরিকাঠামো সংস্কারে ডাকা হল টেন্ডার। ৯ মাসের মধ্যে কাজ শেষের টার্গেট দেওয়া হয়েছে। 

পরিস্থিতি এমন পর্যায় যে, চলতি বছর বর্ষায় ২ বার মেট্রোর ট্র্যাকে জল ঢুকে গেছিল। বন্ধ রাখতে হয় পরিষেবা। গত বছরও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢুকে যায়। চার দশকের পুরনো মেট্রোর পরিকাঠামো কী অবস্থায় রয়েছে, তা জানতে সম্প্রতি সমীক্ষা করায় মেট্রো রেল। সমীক্ষা করেছে Rail India Technical and Economic Service বা রাইটস। সমীক্ষার পর মেট্রো রেল কর্তৃপক্ষের হাতে রিপোর্ট তুলে দিয়েছে রাইটস। আর তাতেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। শুধু নিউ গড়িয়া মেট্রো স্টেশনেই নয়, দেখা গেছে, কলকাতার গোটা মেট্রো নেটওয়ার্কেই নানান জায়গায় রয়েছে পরিকাঠামোগত ত্রুটি। একাধিক জায়গায় মেট্রো লাইনে সমস্যা দেখা গেছে। এমনকী 'ট্র্যাক বেড', অর্থাৎ যার ওপর লাইন পাতা থাকে, সেখানেও ধরা পড়েছে ত্রুটি। আর কোথায় কী ত্রুটি রয়েছে, তা জানতে রাইটস-কে দিয়ে সমীক্ষা করায় মেট্রো কর্তৃপক্ষ। সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই তা রেল বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আর রেল বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরই তড়িঘড়ি টেন্ডার ডেকেছে মেট্রো রেল। 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা...", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা ও আবাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget