এক্সপ্লোর

Kolkata Metro Railway: যান্ত্রিক ত্রুটির জেরে রেক বিকল, বন্ধ মেট্রো পরিষেবা

এর জেরে ওই লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত সেন্ট্রাল স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো চলাচল করছে। 

হিন্দোল দে, কলকাতা: যান্ত্রিক ত্রুটির (Technical Error) কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় (Kolkata Metro Service) বিঘ্ন। আজ বেলা ১২টা ১৮ নাগাদ নিউ গড়িয়াগামী একটি রেক বিকল হয়ে দাঁড়িয়ে যায় শোভাবাজার স্টেশনে (Sovabazar Metro Station)। এর জেরে ওই লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রো রেল সূত্রে খবর, সমস্য়ার কারণে সেন্ট্রাল স্টেশন থেকে নিউ গড়িয়া (New Garia) মেট্রো চলাচল করছে। এর জেরে ট্রেনের মধ্যে আটকে পড়েন অসংখ্যা যাত্রী। যদিও তড়িঘড়ি তা সারানোর ব্যবস্থা করা হয়। প্রায় ১ ঘণ্টা পর ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয় এ দিন।

এদিন যান্ত্রিক ত্রুটিতে মেট্রো বিভ্রাট হয়। আধ ঘণ্টার বেশি সময় ধরে শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে কবি সুভাষগামী মেট্রো। চরম হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। আপাতত পরিষেবা স্বাভাবিক হয়েছে, এমনটাই জানালো মেট্রো। 

মেট্রোয় ‘ক্ষয় রোগ’: ক্ষতিগ্রস্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো লাইন। একাধিক জায়গায় ক্ষয় ধরেছে ট্র্যাকে। সমস্যা মেটাতে গতকাল রাত থেকে কাজ শুরু। রেল গ্রাইন্ডিং মেশিন এনে চলছে লাইন সারানোর কাজ। টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত কমানো হল রেলের গতি। ৫৫ কিমি’র বদলে মেট্রো চলছে ৩০ কিমি গতিতে। দমদম থেকে দক্ষিণেশ্বরে রয়েছে একাধিক বাঁক। বিপদ এড়াতে সেখানেও কমানো হল গতি।

মাত্র ১৫ কিমি গতিতে চলছে মেট্রো। লাইনের ক্ষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোর রেকও। চারটি মেট্রো রেকের চাকায় ক্ষয় ধরা পড়েছে ইতিমধ্যেই। লাইনে কেন ‘ক্ষয় রোগ’, জানতে বিশেষ পরীক্ষা করানো হচ্ছে মেট্রোর তরফে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ৩২ কিমি পথ। তার মধ্যে ৩০% অংশে মেট্রোয় তীক্ষ্ণ বাঁক। ৪ শতাংশ ক্যানালের ওপর দিয়ে মেট্রো লাইন। ফলে লাইনে ত্রুটি স্বাভাবিকভাবেই  চিন্তায় পড়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

 শনি-রবিতেও মেট্রো এবার ইস্ট-ওয়েস্টে: অফিস-যাত্রী' রুট থেকে 'নিত্য-যাত্রী'দের সফরসঙ্গী হওয়ার পথে পা বাড়াতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো (east west metro)। মেট্রো রেলের (metro rail) তরফে ভাবনা, এবার থেকে নর্থ-সাউথ মেট্রো (north-south metro) পরিষেবার মতোই শনিবার ও রবিবারও পরিষেবা (facility on saturday sunday) দেওয়া শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। সোম থেকে শুক্রবারে চেনা সকাল ৮ টা থেকে রাত ৮ টার বদলে বাড়ার সম্ভাবনা সময়েরও। সম্ভবত সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মিলতে চলেছে পরিষেবা। আগামী কয়েকদিনের মধ্যে যাবতীয় বিষয়ে পড়তে চলেছে চূড়ান্ত সিলমোহর।

রেল বোর্ডের চূড়ান্ত ছাড়পত্র পেলেই চলতি মাসেই সম্ভবত চলেছে শিয়ালদা স্টেশন। আপাতত সেক্টর ফাইভ (sector five) থেকে ফুলবাগান (phoolbagan) রুটের বদলে শিয়ালদা (sealdah) পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো ছোটা শুরু করলেই একাধিক পদক্ষেপের সংযোজন হতে চলেছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget