এক্সপ্লোর

Kolkata Metro Service On Dol Yatra : মেট্রোর সময়ে বড় পরিবর্তন, জেনে নিন দোলের দিন কখন পাবেন মেট্রোরেল

Kolkata Metro Service : সোমবার, প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সম্প্রতি চালু হয়ে গিয়েছে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল। আবার চালু হয়েছে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবাও। নতুন মেট্রো পরিষেবা উপভোগ করতে বেড়েছে যাত্রীদের ভিড়ও। সামনেই লম্বা উইকএন্ড। শনি-রবি পেরিয়েই দোল, সোমবার। আর এই দিন কিন্তু প্রতিদিনের মতো টাইমটেবিল মেনে চলবে না মেট্রো। পরিষেবা চালু থাকলেও সংখ্যায় অনেক কম ট্রেন চলবে। 

আগামী সোমবার অর্থাৎ ২৫ মার্চ দোল উৎসব।  মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা, ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু-লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ ছাড়বে। অন্যদিন সাত সকালেই পাওয়া যায় মেট্রো। এই দিনটি ব্যতিক্রম।  দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে দোলের দিন প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটেয়। দুটি মেট্রোর মাঝের অন্তরও হবে বেশি। মেট্রো রেল সূত্রে খবর, অন্যদিন যেখানে ২৮৮ টি পরিষেবা দেওয়া হয়, সেখানে দোলের দিন মোট ৬০ টি পরিষেবা দেবে মেট্রোরেল। ৩০ টি আপ সার্ভিস ও ৩০ টি ডাউন সার্ভিস। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন  প্রথম মেট্রোর সময় বদলালেও রাতের শেষ মেট্রোর সময় একই থাকবে। আবার পরের দিন নিয়ম মতোই ছুটবে মেট্রো। 

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
  • দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬.৫০ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো সকাল ৬.৫৫ এর পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭ টার পরিবর্তে ২.৩০ এ ছাড়বে।   

    আরও পড়ুন : 

    Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ 


    সাধারণ দিনে মেট্রোর নয়া রুটগুলিতে মেট্রো চলাচলের সময় 

    হাওড়া - এসপ্ল্যানেড রুট
    হাওড়া এবং এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো সকাল ৭টায়। শেষ মেট্রো  রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো বন্ধ ।  সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা । ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিট অন্তর মেট্রো । 

     নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো
     নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ২০ মিনিট অন্তর। সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো । শেষ মেট্রো বিকেল ৪টে ৪০ মিনিটে। শনি ও রবিবার কোনও পরিষেবা নেই। 

    জোকা-তারাতলা মেট্রো
    জোকা-তারাতলা রুটের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলে ২৫ মিনিট অন্তর। জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এখানেও শনি ও রবিবার মেট্রো বন্ধ।

     

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget