এক্সপ্লোর

Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ

Kolkata Metro New Time : রবিবার মেট্রো চলবে নতুন সময়ে। সকল ৯ টার পরিবর্তে মেট্রো চলবে নতুন এই সময় থেকে। কারণ কী? কী জানিয়েছে মেট্রো কতৃপক্ষ?

কলকাতা: একটি শহরে যে যে সুবিধা থাকলে সেটিকে একটি বড় শহর হিসেবে বিবেচিত করা যায়, তার মধ্যে অন্যতম হল গণপরিবহন ব্যবস্থা। যে শহরে গণপরিবহন ব্যবস্থা যত উন্নত, সেই শহর ততই প্রাণোজ্জ্বল। আর কলকাতা এর মধ্যে অন্যতম। রবিবার ছুটির দিন। সাধারণত মেট্রো চালু হয় সকাল ৯টা থেকে। কিন্তু আগামীকাল একটি বিশেষ কারণের জন্য মেট্রো চলবে সকাল ৭টা থেকে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  

এই রবিবার সকাল ৭টা থেকেই চালু হচ্ছে মেট্রো পরিষেবা। তবে, শুধুমাত্র ২ অগাস্ট-এর জন্য এই বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল (Metro Railway) সূত্রে খবর,  কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে এই বিশেষ পরিষেবা দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত মেট্রোর বিশেষ পরিষেবা চালু থাকবে। প্রতি ৩০ মিনিট অন্তর ব্লু লাইন ও গ্রিন লাইনে চলবে মেট্রো। এরপর পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী উভয় লাইনেই চালু হবে পরিষেবা।

উল্লেখ্য, ২৭ জুলাই থেকে ভোর ৬টায় শুরু হয়েছে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে ভোর ৬টা থেকে। এই লাইনে শেষ মেট্রো রাত ১০.৩০ এ। গ্রিন লাইনেও মেট্রো চলছে সকাল ৬ থেকে রাত ১০.৩০ পর্যন্ত। সোম থেকে শনি পর্যন্ত এই পরিষেবা পাবেন যাত্রীরা। অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা পাবেন মেট্রো কর্মীরা। 

ব্লু লাইনের নতুন সময় কী?

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, অর্থাৎ ব্লু লাইনে দু’প্রান্ত থেকে সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫০ মিনিটে। ২৭ জুলাই সোমবার থেকে সময় ৫০ মিনিট এগিয়ে সকাল ৬টা থেকেই মেট্রো পাওয়া যাচ্ছে। আবার এই লাইনে দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হয়েছে রাত ১০টা ৩০ মিনিট। 

গ্রিন লাইনে নতুন সময় কী?

গ্রিন লাইনে, অর্থাৎ হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রতি দিন প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৩৯ মিনিটে। ২৭ জুলাই থেকে এই দুই স্টেশনেও প্রথম মেট্রো পাওয়া যাচ্ছে সকাল ৬টায়। আবার রাতে গ্রিন লাইনের দু’প্রান্ত থেকে শেষ মেট্রো  ছাড়ে ১০টা ৫ মিনিটে। এবার থেকে এই লাইনেও রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো। কিন্তু মনে রাখবেন, এই নতুন সময় কেবল মাত্র সোমবার থেকে শনিবারন পর্যন্ত নির্ধারিত। রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। আগের সময় অনুযায়ী, রবিবার দুই লাইনেই প্রথম মেট্রো ছাড়বে ৯টায় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০-এ।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Advertisement

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget