এক্সপ্লোর

Kolkata Metro: সাতসকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, কিছুক্ষণের জন্য ব্যাহত পরিষেবা

এছাড়াও নানান সময়েই এ ধরনের ঘটনার খবর সামনে এসেছে। আর এই সব ঘটনার প্রভাব সরাসরি পড়ে মেট্রো পরিষেবার ক্ষেত্রে। পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের।

কলকাতা: ফের মেট্রোয় (Kolkata Metro Rail) আত্মহত্যার চেষ্টা। ফলে ব্যাহত হল মেট্রো পরিষেবা। সাতসকালে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা (Suicide Attempt) করেন এক ব্যক্তি। মেট্রো রেল সূত্রে খবর, আজ সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ট্রেন থামানোর চেষ্টা করেন চালক। কিন্তু শেষরক্ষা হয়নি। আঘাত লাগে ওই ব্যক্তির।  আধ ঘণ্টা পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা। জানা গেছে, সকাল ৭.৪৫ থেকে ৮.২০ পর্যন্ত কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবার বিঘ্ন ঘটে। পরে সকাল ৮.২৪ টা থেকে পরিষেবা স্বাভাবিক হয়। 

উল্লেখ্য, মেট্রোতে আত্মহত্যার চেষ্টার খবর মাঝেমধ্যেই সামনে আসে।  বছর দুয়েক আগে ২০১৯-এর নভেম্বরে ময়দান স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন এক যুবতী। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হতে হয়েছিল সত্তরোর্ধ্ব বৃদ্ধকে। গুরুতর জখম ওই যুবতীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 গত বছরের মার্চে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এর ফলে কয়েকটি স্টেশনে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে পড়েছিল  মেট্রো চলাচল। রবীন্দ্রসদন মেট্রো রেলে আত্মহত্য়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। 

এছাড়াও নানান সময়েই এ ধরনের ঘটনার খবর সামনে এসেছে। আর এই সব ঘটনার প্রভাব সরাসরি পড়ে মেট্রো পরিষেবার ক্ষেত্রে। পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে এমনিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো। সাত সকালে এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের।

কলকাতা মেট্রোর স্টেশনগুলিতে  নজরদারি সত্ত্বেও রোখা যায়নি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা। তার জেরে বিভিন্ন সময়েই পরিষেবা ব্যহত হওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। এই ধরনের ঘটনা এড়াতে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে স্ক্রিন-ডোর বসানো হয়েছে। তবে কলকাতা মেট্রো স্টেশনগুলিতে এই ব্যবস্থা নেই।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget