এক্সপ্লোর

Kolkata Lynching : মা-ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মার 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতী'র, নৃশংসতার ছবি এবার আড়িয়াদহে

West Bengal Lynching : তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধেই উঠল এই ন্যক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ । CCTV ক্যামেরায় ধরা পড়েছে রবিবার রাতের ভয়াবহ তাণ্ডবের ছবি।  

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : রাজ্যে জাঁকিয়ে বসছে ‘পেটাই’-সংস্কৃতি। গণপিটুনির একের পর এক ঘটনা জেলা থেকে জেলায়।  এবার আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠল। সিসিটিভি ফুটেজে দেখা গেল সেই নির্মমতার ছবি। চোপড়া, জলপাইগুড়ির মতো, এখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধেই উঠল এই ন্যক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ । CCTV ক্যামেরায় ধরা পড়েছে রবিবার রাতের ভয়াবহ তাণ্ডবের ছবি।  

ঠিক কী ঘটেছিল
অভিযোগ, কলেজ পডুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয়। এরপরই দলবল নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জয়ন্ত সিং। বাড়ির সামনে লাঠি, ইট দিয়ে মারা হয় তরুণকে। ছেলেকে বাঁচাতে ছুটে যান মা। তখন তাঁকেও ছেড়ে দেয়নি দুষ্কৃতীরা।  মারধর করা হয় মহিলাকেও । এরপর ভয়ঙ্কর ভাবে জখম হয়ে কাতরাতে থাকেন  মা ও ছেলে। দুজনেই এখন নার্সিংহোমে ভর্তি। ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা করেছে বেলঘরিয়া থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, এর আগেও ওই দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।  

কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন, কোথাও ছেলেধরা সন্দেহে বেধড়ক মার।  দিকে দিকে অত্যাচারের ছবি দেখে শিউরে উঠছে বাংলা। এরই মধ্য়ে, এবার গণপিটুনির ঘটনায় কঠোরতম শাস্তির আইন আনল কেন্দ্র। বউবাজার,  সল্টলেক,  পাণ্ডুয়া, জামবনি,  তারকেশ্বর, শুধুমাত্র সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুন হয়েই চলেছে। কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ কোথাও টাকা চুরির অভিযোগে। এরই মধ্যে আবার একাধিক ঘটনা ঘটছে রাজ্যে, যেখানে সালিশি সভা ডেকে, সবক শেখানোর অজুহাতে, টার্গেট করা হচ্ছে মহিলাদের। কখনও চোপড়া, কখনও জলপাইগুড়ি। এরই মধ্যে অমিত শাহ দাবি করেছেন,' বছরের পর বছর ধরে দেশে গণপিটুনি নিয়ে আইনে কোনও সংস্থান ছিল না। শাস্তি চালুর দাবি উঠত। প্রথমবার গণপিটুনিকে পরিভাষিত করা হয়েছে। জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা এবং অন্যান্য কারণে যে গণপিটুনির ঘটনা ঘটছে। এতে ৭ বছরের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড ও আজীবন কারাবাস সাজা যুক্ত করা হয়েছে।'  

এখন দেখার এতগুলো ঘটনার সাজা আদৌ কেউ পায় কি না। 

আরও পড়ুন :

সালিশি সভায় ডেকে গৃহবধূকে বেদম মার এবার জলপাইগুড়িতে, 'কীটনাশক খেয়ে আত্মঘাতী'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget