এক্সপ্লোর

Jaipaiguri Lynching : সালিশি সভায় ডেকে গৃহবধূকে বেদম মার এবার জলপাইগুড়িতে, 'কীটনাশক খেয়ে আত্মঘাতী'

Jaipaiguri Woman Lynching : চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মতোই সালিশিতে মারধরকে সমর্থন জানিয়েছেন ফুলবাড়ির তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী।

সনৎ ঝা, মলয় চক্রবর্তী, জলপাইগুড়ি : একের পর এক গা-শিউরে ওঠা ঘটনা। মধ্যযুগীয় বর্বরতার খবর। নৃশংসতায় একটা ঘটনাকে ছাপিয়ে যাচ্ছে আরেকটা। সীমাহীন নির্লজ্জতার নতুন নতুন নজির তৈরি হচ্ছে জেলায় জেলায়। উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভা ডেকে এক মহিলা ও পুরুষের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এলে রাস্তায় ফেলে মারধর করা হল নির্মম ভাবে। আর তা নিস্ক্রিয় ভাবে দেখল হাজির থাকা মানুষ। এরপর একদিনও কাটল না। এবার চোপড়ার অনুরূপ ঘটনার খবর এল জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় গৃহবধূকে মারধরের করার অভিযোগ উঠে এল জলপাইগুড়ির গ্রাম থেকে।  এই অপমানেই নাকি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন নিগৃহীতা, এখন দাবি পরিবারের। মৃতের স্বামীর অভিযোগ, সোমবার গোটাটাই ঘটেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার সামনে। বাড়ি ফিরে আত্মঘাতী হন ওই গৃহবধূ। তাঁর বিরুদ্ধেও গ্রামবাসীর অভিযোগ, মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন। 

চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মতোই সালিশিতে মারধরকে সমর্থন জানিয়েছেন ফুলবাড়ির তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী। এ বিষয়ে মন্তব্য করেননি ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেত্রী স্বপ্না অধিকারী-সহ চারজনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। 

পরিবার সূত্রে খবর, ৮ দিন আগে ওই যুবকের সঙ্গে চলে যান তিনি। থানায় নিখোঁজ ডাযেরি করেন স্বামী। ৮ দিন পরে ফিরে আসেন মহিলা। বাপের বাড়িতে থাকতে শুরু করেন। স্বামীর দাবি, ঘটনার কথা তিনি জানান পঞ্চায়েতের মালতী রায়কে। ঠিক হয়, পঞ্চায়েতের কার্যালয়ে হবে সালিশি সভা। সোমবার তৃণমূলনেত্রী স্বপ্না অধিকারী সহ কয়েকজন মহিলা ওই দম্পতিকে গ্রামের একটি জায়গায় আসতে বলেন। অভিযোগ, সেখানে স্ত্রীকে নিয়ে যাওয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার উপস্থিতিতে সবাইকে মারধর করা হয়। স্বামীর দাবি, এই ঘটনার জেরে অপনামে বাড়ি ফিরে আত্মঘাতী হন স্ত্রী। সালিশিতে মারধরকে সমর্থন জানিয়েছেন ফুলবাড়ির তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vistadome Coach: পর্যটকদের জন্য সুখবর, হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জুড়ল ভিস্টাডোম কোচ 

                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget