এক্সপ্লোর

Kolkata Metro Railway: মেট্রোর ট্র্যাকে একাধিক ক্ষয়, ক্ষতিগ্রস্ত মেট্রোর রেকও

মাত্র ১৫ কিমি গতিতে চলছে মেট্রো। লাইনের ক্ষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোর রেকও। চারটি মেট্রো রেকের চাকায় ক্ষয় ধরা পড়েছে ইতিমধ্যেই। লাইনে কেন ‘ক্ষয় রোগ’, জানতে বিশেষ পরীক্ষা করানো হচ্ছে মেট্রোর তরফে।

কলকাতা: মেট্রোয় ‘ক্ষয় রোগ।’ ক্ষতিগ্রস্ত টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া মেট্রো লাইন। একাধিক জায়গায় ক্ষয় ধরেছে ট্র্যাকে। সমস্যা মেটাতে গতকাল রাত থেকে কাজ শুরু। রেল গ্রাইন্ডিং মেশিন এনে চলছে লাইন সারানোর কাজ। টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত কমানো হল রেলের গতি। ৫৫ কিমি’র বদলে মেট্রো চলছে ৩০ কিমি গতিতে। দমদম থেকে দক্ষিণেশ্বরে রয়েছে একাধিক বাঁক। বিপদ এড়াতে সেখানেও কমানো হল গতি।

মাত্র ১৫ কিমি গতিতে চলছে মেট্রো। লাইনের ক্ষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোর রেকও। চারটি মেট্রো রেকের চাকায় ক্ষয় ধরা পড়েছে ইতিমধ্যেই। লাইনে কেন ‘ক্ষয় রোগ’, জানতে বিশেষ পরীক্ষা করানো হচ্ছে মেট্রোর তরফে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ৩২ কিমি পথ। তার মধ্যে ৩০% অংশে মেট্রোয় তীক্ষ্ণ বাঁক। ৪ শতাংশ ক্যানালের ওপর দিয়ে মেট্রো লাইন। ফলে লাইনে ত্রুটি স্বাভাবিকভাবেই  চিন্তায় পড়েছে মেট্রো কর্তৃপক্ষ।

অন্যদিকে মেট্রো সূত্রে খবর, আগামী ১৫ মার্চ শিয়ালদা-সেক্টর ৫ মেট্রোর চূড়ান্ত পরীক্ষা হবে। পরীক্ষা সফল হলেই শিয়ালদা পর্যন্ত চলবে মেট্রো। জানানো হয়েছে পরীক্ষা সফল হলে বাংলা নববর্ষের আগেই শুরু হবে পরিষেবা। 

গত জানুয়ারিতেই মিলেছে অগ্নি-সুরক্ষা (Fire Protection) সংক্রান্ত ছাড়পত্র। সেক্টর ফাইভ (Sec V) থেকে শিয়ালদহ (Sealdah) পর্যন্ত মেট্রো (Metro) সফর  এখন সময়ের অপেক্ষা। প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদা স্টেশন (Sealdah Station) চালু হওয়ার মুখে। 

গত জানুয়ারিতেই তৈরি হয়ে গিয়েছিল স্ক্রিন ডোর (Screen Door)। যাত্রীর জন্য অপেক্ষা করছে চলমান সিঁড়ি (Escalator), ঝকঝকে স্টেশন। তবে কি ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East West Metro), দ্রুত সেক্টর ফাইভের (Sec V) সঙ্গে জুড়ে যাবে শিয়ালদা স্টেশন? সম্প্রতি, অগ্নি-সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র হাতে এসে যাওয়ায় সেই জল্পনাই উস্কে দিয়েছে।

মেন (Main), নর্থ (North) ও সাউথ শাখা (South Division) থেকে রোজ লক্ষ লক্ষ নিত্যযাত্রী আসনে শিয়ালদা স্টেশনে (Sealdah Railway Station)।  শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হলে, তা হবে কলকাতায় (Kolkata) ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার। যাত্রীর চাপও থাকবে প্রচুর। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ২০২৫ সালে শিয়ালদা মেট্রো স্টেশনে প্রতি ঘণ্টায় ১৭ হাজার লোক ঢুকবে এবং ২২ হাজার লোক বেরবে। এ কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা (Railway Engineer)। সূত্রের খবর, সবচেয়ে বেশি টিকিট কাউন্টার (Ticket Counter), চলমান সিঁড়ি, ঢোকা-বেরোনোর পথ থাকবে শিয়ালদা স্টেশনে। এছাড়াও থাকছে ৫টি লিফট।

উল্লেখ্য, মার্চেই (March) চালু হয়ে যাবে ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা (East-West Metro Service)। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের পর্যালোচনা বৈঠকে।

সূত্রের খবর, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। মাঝেরহাট পর্যন্ত কাজ শেষ হলে তারপরই চলবে মেট্রো। 

সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর পথে একাধিক জটিলতার সৃষ্টি হয়। নিকাশি ও জলের পাইপ লাইনের কারণে মূলত এই জটিলতা তৈরি হয়েছে বলে খবর সূত্রের। 

সেরা শিরোনাম

Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget