এক্সপ্লোর

Smart Parking: দাদাগিরিতে গাড়ি রাখাই দায়, কলকাতাবাসীর হাতে স্মার্ট পার্কিং অ্যাপ

Kolkata News: কখনও পার্কিং ফি বাবদ বেশি টাকা নেওয়ার অভিযোগ। কখনও জায়গার অভাবে পার্কিং করতে না পারার অভিযোগ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ক্যাশলেস স্মার্ট পার্কিং অ্যাপের (Smart Parking App) উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর নগদে নয়, কার্ডে বা কিউআর কোড স্ক্য়ান করে মেটাতে হবে পার্কিং ফি। আপাতত ৬১টি জায়গায় মেশিনের মাধ্যমে পার্কিং ফি নেওয়ার ট্রায়াল চলবে। ধাপে ধাপে গোটা কলকাতাতেই চালু হবে এইভাবে পার্কিং ফি মেটানোর প্রক্রিয়া (Kolkata Municipal Corporation)। 

স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপ

কখনও পার্কিং ফি বাবদ বেশি টাকা নেওয়ার অভিযোগ। কখনও জায়গার অভাবে পার্কিং করতে না পারার অভিযোগ। বার বার এমন অভিযোগ ওঠায় পার্কিং-এ স্বচ্ছতা বজায় রাখতে এবার অ্য়াপ আনল কলকাতা পুরসভা। নাম S পার্কিং বা স্মার্ট পার্কিং অ্যাপ। এতে শহরবাসী গাড়ি রাখা নিয়ে ঝামেলার হাত থেকে নিস্তার পাবেন বলে মনে করা হচ্ছে।

স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপটি। পুরসভার তরফে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছনোর আগেই সেই অ্যাপে আপনি দেখে নিতে পারবেন কোথায় পার্কিং ফাঁকা রয়েছে। এই অ্যাপের ফলে পার্কিং ফি আদায়ের কর্মীদের সঙ্গে গাড়ি চালকদের সংঘাতের পথও বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Sujan Dasgupta Death: ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের রহস্যমৃত্যু, কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

কলকাতা পুরসভা সূত্রের খবর, নগদে নয়, Point Of Sale বা POS মেশিনের মাধ্যমে কার্ডে অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে পার্কিং ফি। পার্কিং-এর দায়িত্বে থাকা ব্যক্তির কাছে পুরসভার দেওয়া নির্দিষ্ট যন্ত্র থাকবে। কতক্ষণ গাড়ি রাখা হয়েছে, তা এন্ট্রি করলেই কত পার্কিং ফি দিতে হবে তার অঙ্ক দেখাবে। ফলে ইচ্ছে মতো বেশি টাকা নেওয়ার সুযোগ থাকবে না।

বুধবার, এই অ্যাপের উদ্বোধন করলেন মেয়র। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

বুধবার, এই অ্যাপের উদ্বোধন করলেন মেয়র

কলকাতা পুরসভা সূত্রে খবর, আপাতত ৬১টি জায়গায় পরীক্ষামূলকভাবে এই যন্ত্রের মাধ্যমে পার্কিং ফি নেওয়ার ট্রায়াল চলবে। পার্কিং ফি দেওয়া হয়ে গেলে গাড়ির মালিক যেমন মেসেজ পাবেন, তেমনই এই সংক্রান্ত তথ্য যন্ত্রের মধ্যে জমা থাকবে। পাশাপাশি, কলকাতা পুলিশের কাছেও একই সময়ে এই তথ্য আপডেট হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget