এক্সপ্লোর

Kolkata: ৬ মাস অন্তর রিপোর্ট কার্ড পেশ করবে কলকাতা পুরসভা, জানালেন ফিরহাদ হাকিম

KMC: আজ কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা। শপথবাক্য পাঠ করালেন পুরসভার প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।

কলকাতা: কলকাতা পুরসভার নতুন মেয়র হিসেবে আজই শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন তিনি। শপথ নেওয়ার পর কলকাতা নতুন মেয়র বলেন, ‘আমরা সবাই সেবক। আমি প্রধান সেবক। ডাকলেই যাকে পাওয়া যায়, তিনিই হলেন শ্রেষ্ঠ কাউন্সিলর।’ 

এরপর সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, ‘শহরে যে ৬টি পকেটে জল জমে সেখানে নতুন পাম্পিং স্টেশন হবে। খালগুলো পরিষ্কার করা হবে। পাম্পের শক্তিও আরও বাড়ানো হবে। বিজ্ঞাপনের জন্য যে দৃশ্য দূষণ হয় সেটা নিয়ন্ত্রণের চেষ্টা হবে। পুরনো বাড়ির ক্ষেত্রে নতুন ভাবে আইন করে ব্যবস্থা নিতে হবে। যাঁরা থাকেন তাঁদের যাতে অসুবিধা না হয় সেটা দেখা হবে। কলকাতার ঐতিহ্যরক্ষায় বিশেষভাবে মনোযোগী হবে পুরসভা। ঐতিহ্যবাহী বাড়িগুলিকে রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’

ফিরহাদ আরও বলেন, ‘কলকাতা শহরের রাস্তার উন্নতি একটা বড় চ্যালেঞ্জ। ৬ মাস অন্তর পুরসভা রিপোর্ট কার্ড পেশ করবে। রিভিউ মিটিং করে রিপোর্ট কার্ড পেশ করা হবে। নতুন প্রকল্প চালু হবে, শো ইওর মেয়র। মেয়রকে সরাসরি হোয়াটস অ্যাপের মাধ্যমে এলাকার সমস্যা দেখানো যাবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদনে অ্যাপের মাধ্যমে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু হবে এটা দু’বছরের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে। অ্যাপের মাধ্যমে পার্কিং দুর্নীতির মোকাবিলা করা হবে।’

দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অতীন ঘোষ, দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অতীন ঘোষ, চেয়ারপার্সন পদে শপথ নিলেন মালা রায়। মেয়র পারিষদ হিসেবে শপথ নিলেন ১৩ জন।

নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই, শহরে জল জমার সমস্যা মেটানোর আশ্বাস দিলেন ফিরহাদ হাকিম। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘ভেনিস দেখতে হলে চেন্নাই, মুম্বই, দিল্লিতে যান। বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে। শহরে যে ৬টি পকেটে জল জমে সেখানে নতুন পাম্পিং স্টেশন হবে। খালগুলো পরিষ্কার করা হবে। পাম্পের শক্তি আরও বাড়ানো হবে। কলকাতা শহরের রাস্তার উন্নতি একটা বড় চ্যালেঞ্জ।’

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget