এক্সপ্লোর

KMC Election Result 2021: "চ্যালেঞ্জ করেছিলেন, জিতে স্ট্যান্ড করে শোভনকে দেখিয়ে দিলাম", উচ্ছ্বসিত রত্না

Kolkata Municipal Corporation: এদিনের বিপুল জয়ের পর রত্না বলেন, "আমি ১০ হাজার ২০৬ ভোটে জিতেছি। এই জয় মানুষের জয়। ১৩১ ওয়ার্ডের জয়।"

কলকাতা: গৃহিণী থেকে বিধায়ক হয়েছেন। একসময়ে স্রেফ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘরণী, রত্না চট্টোপাধ্যায়ের নেমপ্লেটে যোগ হল আরও একটি পরিচিতি। বিধায়ক হওয়ার সাত মাসের মধ্যে শোভনের ছেড়ে যাওয়া ওয়ার্ড থেকে ... ভোটে জিতে কাউন্সিলর হলেন রত্না। এদিনের বিপুল জয়ের পর রত্না বলেন, "আমি ১০ হাজার ২০৬ ভোটে জিতেছি। এই জয় মানুষের জয়। ১৩১ ওয়ার্ডের জয়। উনি (শোভন চট্টোপাধ্যায়) বলেছেন প্রার্থী পছন্দ হয়নি। ওঁর প্রার্থী পছন্দ না হলেও এই ওয়ার্ডের সকলের পছন্দ হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটে কেউ জেতেনি এর আগে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার মেয়েকে বলেছিলেন, আমি দেখে নেব তোমার মা আমাকে ছাড়া কীভাবে স্ট্যান্ড করে। আমি দেখিয়ে দিলাম আমি স্ট্যান্ড করেছি।"  

উল্লেখ্য, গত ২০১৫ সালের কলকাতা পুরভোটে এই ওয়ার্ড থেকে ছ’হাজার ২৯৫ ভোটে জিতেছিলেন শোভন। এ বারের পুরভোটে প্রার্থী পছন্দ হয়নি বলে দাবি করে রবিবার ভোটদানও করেননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন। 

সরকারি ভাবে এখনও ফল ঘোষণা না হলেও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করলেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতলেন তিনি। 

এই বেহালা একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু, বেহালার সেই গর্বের দিন গেছে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ ছেড়েছেন। ছেড়েছেন বেহালাও। তাঁর ছেড়ে যাওয়া ওয়ার্ডে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন শোভনের ঘরনী রত্না। যাই হোক, প্রাক্তন মেয়রের এলাকার এই  তকমাটা ছাড়াও, কলকাতার চোদ্দ নম্বর বরোর আরও বেশ কিছু আকর্ষণ রয়েছে। যেমন--- বেহালা ফ্লাইং ক্লাব, শতাব্দী প্রাচীন সোনার দুর্গা কিংবা সুসজ্জিত পর্ণশ্রী লেক। এই বরোতে সাতটি ওয়ার্ড রয়েছে। বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে সবক’টায় লিড পেয়েছিল তৃণমূল। 

 শোভন চট্টোপাধ্যায় বেহালা বাড়ি ছাড়ার পর থেকে ১৩১ নম্বর ওয়ার্ড দেখছেন রত্না চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে শোভনের বেহালা পূর্বে রত্নাকে প্রার্থী করে তৃণমূল। প্রথম লড়াইয়েই বাজিমাত করেন তিনি।  এবার শোভনের ১৩১ নম্বর ওয়ার্ডে রত্নাকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতির পরিবারের সঙ্গে যুক্ত হলেও, সরাসরি রাজনীতির ময়দানে সম্প্রতি। বিধানসভার পর আবার প্রার্থী। কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বললেন, এই ওয়ার্ড চারবছর ধরে দেখছি। দিদির মনে হয়েছে রত্নাকে দেওয়া উচিত।  চার বছর প্রচুর পরিশ্রম করেছি।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget