এক্সপ্লোর

Netaji Nagar Fire : বিশেষভাবে সক্ষম বৃদ্ধা মাকে তালা দিয়ে অফিসে ছেলে, আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু

তালা ভেঙে বাড়িতে ঢুকে তাঁরা দেখেন পুড়ে গিয়েছে সবকিছু। রান্নাঘরের কোণে, বসে থাকা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে আছেন বছর ৭২-এর বকুল অধিকারী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

হিন্দোল দে, কলকাতা : মর্মান্তিক। রোজকারের মতোই বৃদ্ধ মাকে ঘরে তালা দিয়ে রেখে অফিসে বেরিয়ে গিয়েছিলেন ছেলে। কিন্তু তারপরই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আগুন (Fire) লেগে জীবন্ত ঝলসে মৃত্যু হল বিশেষভাবে সক্ষম বৃদ্ধার (Elderly Women)। নেতাজিনগরের (Netaji Nagar) বিদ্যাসাগর কলোনিতে বাইরে থেকে তালা দেওয়া বাড়িতে আগুন লাগে। ঝলসে মৃত্যু (Burned to Death) হয় ৭২ বছরের বিশেষভাবে সক্ষম মহিলার। কিন্তু কীভাবে আগুন লাগল? দুর্ঘটনা না কি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 

শনিবার ঘড়িতে তখন বেলা সাড়ে ১২টা। নেতাজিনগর থানার ৪ নম্বর বিদ্যাসাগর কলোনির এই একতলা বাড়িতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নেতাজিনগর থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায়, বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ। তালা ভেঙে বাড়িতে ঢুকে তাঁরা দেখেন পুড়ে গিয়েছে সব জিনিসপত্র। রান্নাঘরের কোণে, বসে থাকা অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে আছেন বছর ৭২-এর বকুল অধিকারী। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে খবর, মৃতার ৩ ছেলে রয়েছে। ছোট ছেলে থাকতেন তাঁর সঙ্গে। শোকে বিহ্বল মৃতের ছেলে স্বপন অধিকারী বলছিলেন, 'আমি তো প্রতিদিনই চলে যাই। শুনলাম আগুন লেগেছে। তালা লাগিয়ে গেছিলাম।' ঘটনার সময় এলাকায় ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। চিৎকার শুনে আসেন তিনিও। 

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। কিন্তু আগুন লাগল কীভাবে? দুর্ঘটনা না কি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, শনিবারই ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে হাওড়ার (howrah) ডোমজুড়ের (domjur) থার্মোকল কারখানা। দমকলের চেষ্টায় প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দলকলের।

আরও পড়ুন- লকডাউন পর্বে ব্যবসায় মন্দা, বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ব্যবসায়ীর

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget