এক্সপ্লোর

Kolkata Traffic: দুর্ঘটনা কমাতে নয়া পদক্ষেপ! রাস্তার উপর ট্রাফিক সিগন্যাল

Traffic Signal: গাড়ি দুর্ঘটনা কমাতে নতুন পরিকল্পনা নিচ্ছে কলকাতা পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গাড়ি দুর্ঘটনা কমাতে একাধিক সচেতনতা শিবির আয়োজন করেছে প্রশাসন। 'সেফ ড্রাইভ সেভ লাইভ'-নিয়ে একাধিক আলোচনাসভা, সচেতনতামূলক শিবির করা হয়েছে। কড়াহাতে ট্রাফিক আইন বলবৎ করা হয়েছে। তবুও এড়ানো যাচ্ছে না ট্রাফিক দুর্ঘটনা। এবার গাড়ি দুর্ঘটনা কমাতে নতুন পরিকল্পনা নিচ্ছে কলকাতা পুলিশ।

কী পরিকল্পনা:  
দুর্ঘটনা কমাতে, এবার কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে বিশেষ আলো। পোশাকি নাম, 'সিগন্যাল অন সারফেস'। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট-সহ বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হয়েছে এই বিশেষ এলিডি স্ট্রিপ।

কেন এই পদক্ষেপ?
অভিযোগ, যেখান সেখানে জেব্রা ক্রসিং অগ্রাহ্য করে, যেখান দিয়ে খুশি রাস্তা পার হচ্ছেন পথচারীরা। অনেকসময় নিয়ম ভাঙছেন গাড়ি চালকরাও। লাল সিগনাল দেখার পরও জেব্রা ক্রসিংয়ে উঠে আসছে গাড়ি। কলকাতার রাস্তায় এমন ছবি প্রায়শই দেখা যায়। এর জন্য দুর্ঘটনাও ঘটছে। এই সমস্যার সমাধানে এবার, কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে বিশেষ আলো। 

সিগন্যাল অন সারফেস:
নতুন এই সিগন্যালের নাম সিগন্যাল অন সারফেস। এলইডি স্ট্রিপে রয়েছে সিগন্যাল। রাস্তা থেকেও ব্লিঙ্ক করবে সিগনাল। ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট। পার্কস্ট্রিট ও জওহরলাল নেহেরু রোড ক্রসিং-এ লাগানো হয়েছে এই বিশেষ এলিডি স্ট্রিপ। কিছুদিনের মধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের পাইলট প্রোজেক্ট হিসেবে রাসেল স্ট্রিট, রবীন্দ্র সদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে এই এলইডি স্ট্রিপ।

কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি জানিয়েছেন, দুর্ঘটনা কমানোই তাঁদের লক্ষ্য। পরীক্ষামূলকভাবে এই আলোর সুফল পাওয়া গেলে আগামীতে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তাতেই লাগানো হবে এই এলইডি স্ট্রিপ।

ট্রাফিক আপডেট:
যখন কলকাতা ট্রাফিকে দুর্ঘটনা এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে তখনই সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।  আগামী ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি (Santragachi Bridge) ব্রিজে  নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল।  আজ এনিয়ে  হাওড়া পুলিশ কমিশনার অফিসে বিশেষ বৈঠক হয়। জানা গিয়েছে, রাত ১১ থেকে ভোর ৫ টা অবধি সম্পূর্ণ বন্ধ। ভোর ৫ থেকে রাত ১১ টা একমুখী লেন খোলা। প্রথম কাজ শুরু হবে কলকাতামুখী লেনে। নভেম্বরের মাঝ থেকে গোটা ডিসেম্বর। প্রায় দেড় মাস ভোগান্তির আশঙ্কা।

একপানশন জয়েন্ট খারাপ:
সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে।সেগুলো ঠিক করা হবে। এরআগে ২০১৬ সালে ব্রিজে  অন্য লেনের একপানশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে।যারফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় একপানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গি দাপট, তারমধ্য়েই NRS হাসপাতালে জমা জলে দেখা মিলল মশার লার্ভার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget