এক্সপ্লোর

Kunal Ghosh: মোদি ২ কোটি চাকরি বলেছিলেন, নিয়োগের জট খোলার চেষ্টায় অভিষেক: কুণাল

Kunal on Abhishek: নিয়োগের জট খোলার চেষ্টা করছেন অভিষেক। সবাই একসঙ্গে কীকরে মিটিং সম্ভব ? তা সত্ত্বেও আপনারা বসে আছেন , বললেন কুণাল ঘোষ। তোপ দাগলেন সঙ্গে বাম-বিজেপি-কংগ্রেসকেও।

কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ক্যামাকস্ট্রিটে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের।বিক্ষোভকারীদের দাবি, এসএসসি-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরকেও কথা বলার সুযোগ দিতে হবে। শুক্রবার থেকেই  অভিষেকের অফিসের  বাইরে অবস্থান  বিক্ষোভে ২০১৪-র প্রাথমিকের টেট (TET) উত্তীর্ণরা। দাবি পূরণ না হওয়া অবধি অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে, সাফ জানিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতেই বাম-বিজেপি-কংগ্রেসকে তোপ দেগে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিয়োগের জট খোলার চেষ্টা করছেন অভিষেক, দোষীদের শাস্তি হোক : কুণাল ঘোষ

 কুণাল এদিন বলেন, 'সিপিএম জমানায় একের পর এক মিটিং, আলিমুদ্দিন স্ট্রিটে হয়নি ? এরপরে তিনি ফেরেন কংগ্রেসে। বলেন কংগ্রেসের এটা তো এটা অভিযোগই ছিল, মনমোহন সিং সরকারের একটা সিদ্ধান্ত নেন, আর রাহুল গান্ধী ১০ নং জনপথ থেকে সোনিয়াজির বাড়ি থেকে প্যারালাল সরকার চলে।এরা বড় বড় কথা বলছে। এরপরেই তিনি টেনে বলেন, হ্যাঁ ভূল হয়েছে। যাদের উপর দায়িত্ব ছিল, তাঁরা অনেকেই দায়িত্ব পালন করেননি। তার একটা পার্ট, তদন্তের পার্ট। সেটা তদন্ত চলছে দোষীদের শাস্তি হোক। কিন্তু তা বলে যারা কর্ম প্রার্থী, তাঁদের ওয়ে আউটাও তো একটা বের করতে হবে। অভিষেক সেই চেষ্টাটা করছেন। তো সেখানে বিজেপিদের গায়ে লাগছে বলে খোঁচা দেন কুণাল। তিনি পাল্টা মনে করান, নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির কথা বলেছিলেন ৮ বছর আগে। সেই হিসেবে হলে এখন ১৬ কোটি চাকরি হওয়া কথা বলে প্রশ্ন ছোড়েন কুণাল।

আরও পড়ুন,  মমতার সিদ্ধান্ত ঠিক : পার্থ, কী প্রতিক্রিয়া রাহুলের ?

সবাই একসঙ্গে কীকরে মিটিং সম্ভব ? : কুণাল ঘোষ

এরপর তিনি বলেন, 'কালকে কী হল ! বিভিন্ন জায়গা থেকে এসে বললেন আমরা এখুনি দেখা করতে চাই। লোকে বুঝতে পারছেন না, এটা সম্ভব ? পূর্ব নির্ধারিত অ্যাপয়েনমেন্টে মিটিং চলছে। এই নিয়োগের প্রসেস যথেষ্ট জটিল। এবং এখন যেসব জট বেধে আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক সেগুলি বোঝার চেষ্টা করছেন , শিক্ষামন্ত্রী কথা বলছেন। এরপরেই বলেন, বিভিন্ন জেলার বিভিন্ন ইস্যু, তাহলে সবাই একসঙ্গে কীকরে মিটিং সম্ভব ? তাই অভিষেক বলেছেন, যার যার দেখা করার আছে, তাঁরা চিঠি দিয়ে যান। অভিষেক ইথিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন। এবং ফিডব্যাক নিয়ে পরবর্তীকালে এর ফলোআফ করবেন। তা সত্ত্বেও আপনারা বসে আছেন !'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget