এক্সপ্লোর

Kolkata News: মুচিপাড়ায় সংঘর্ষ থামাতে গিয়ে অঘটন, শহরে ফের আক্রান্ত পুলিশ

Muchipara Police Attacked: মুচিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে উলটপূরাণ, পুলিশের উপরেই চড়াও দুষ্কৃতীরা।

কলকাতা: শহরে ফের আক্রান্ত পুলিশ (Police)। এবার মুচিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের উপরেই চড়াও দুষ্কৃতীরা। আহত এক এসআই ও দুই কনস্টেবল। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বারবার নানা ইস্যুতে শিরোনামে এসেছে মুচিপাড়া। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে মুচিপাড়া এলাকায়। নাম জড়িয়েছিল বিজেপি নেতা সজল ঘোষেরও। যদিও সেবার সংঘর্ষ থামাতে গিয়ে হামলার মুখে পড়েনি পুলিশ। বরং উলটপূরাণের দৃশ্যই প্রকাশ্যে এসেছিল। ততদিনে একুশের বিধানসভা ভোটে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মমতার সরকার। বিরোধীদের মুখে ঘুরছে, 'মমতার পুলিশ।' মূলত, বিজেপি নেতা সজল ঘোষের অনুগামীদের বিরুদ্ধে মুচিপাড়া থানায় এক যুব তৃণমূল নেতার স্ত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগ দায়ের হয়েছিল।

এদিকে আবার পাশাপাশি মুচিপাড়া থানার পাশে সজল ঘোষের অনুগামীদের একটি ক্লাবে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সেসময় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সজল ঘোষ সেসময় অভিযোগ তুলেছিলেন, সকালে তাঁরা এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলেও, পুলিশ অভিযোগ নেয়নি। সকালেই মুচিপাড়া থানায় সজল ঘোষ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে মারধর এবং দোকান ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়েছিল বলে দাবি ওঠে। এরপরই পুলিশ সজল ঘোষের বাড়িতে পৌঁছে যায় এবং লাথি মেরে, সদর দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন, 'দুর্নীতিতে দেখাতে হবে জিরো টলারেন্স', সুকান্তর সঙ্গে বৈঠকের পর কী বার্তা রাজ্যপালের ?

অন্যদিকে, বিজেপির জবাবে ‘প্রতিহিংসা’র অভিযোগ। সজল ঘোষের গ্রেফতারিই বুঝিয়ে দিচ্ছে বাংলায় বিজেপি করলে কী হবে! তৃণমূলকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গ্রেফতার না করলে জনরোষ তৈরি হত,পাল্টা জবাব দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। মুচিপাড়াকাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষের স্ত্রী তানিয়া ঘোষ দাবি করেছিলেন, পুলিশের বিরুদ্ধে জোর করে বাড়িতে ঢোকা, সঙ্গে মহিলা পুলিশ না থাকা, তাঁর সঙ্গে ধস্তাধস্তি-সহ একাধিক অভিযোগ নিয়ে মুচিপাড়া থানায় গেলেও পুলিশ কোনও এফআইআর করেনি।পুলিশের দাবি, ঘটনার দিন বিজেপি নেতার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্র উদ্ধার ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহে এরপর সজল ঘোষকে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে বিজেপি নেতার পরিবার পুলিশ কর্মীদের বাধা দেয় বলে অভিযোগ। যদিও সজল ঘোষের পরিবারের দাবি ছিল, তল্লাশিতে আসেইনি পুলিশ। ২দিন পুলিশ হেফাজতে রেখেও কোনও অস্ত্র উদ্ধার হয়নি, পাল্টা সওয়াল সজল ঘোষের আইনজীবীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget