এক্সপ্লোর

Partha Chatterjee: আজ ফের পার্থ-অর্পিতা-র মেডিক্যাল টেস্ট

Partha Arpita Medical Test: আদালতের নির্দেশে আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হবে। সামনে আসবে কী আরও কোনও বিতর্কিত তথ্য ?

কলকাতাঃ আদালতের (Court) নির্দেশে আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)  জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ-অর্পিতার মেডিক্যাল টেস্ট করাতে হবে। এরআগে বুধবার এবং শুক্রবার পার্থ-অর্পিতাকে জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয়েছিল। ফের ৪৮ ঘন্টা পর এদিন ফের মেডিক্যাল টেস্টের (Medical Test) জন্য  পার্থ-অর্পিতাকে ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, নিয়োগ মামলায় ৩ অগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার ইডি হেফাজত। অর্থাৎ, আরও ১০ দিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) ইডি হেফাজত থাকতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ইডি হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘন্টা অন্তর পার্থ ও অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এদিন একসঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে কড়া নিরাপত্তায় এদিন তাঁদের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, গত শুক্রবার এই মেডিক্যাল টেস্টের জন্যই পার্থ-অর্পিতাকে নিয়ে যাওয়ার পর তুলকালাম হয় হাসপাতাল চত্বরে। কান্নায় ভেঙে পড়েন এবং বসে পড়েন রাস্তায় অর্পিতা। তাঁকে তারপর তুলে নিয়ে হাসপাতালে ভিতরে নিয়ে যাওয়া হয়। আর গত শুক্রবারেই পটভূমি বদল পার্থ-র বিস্ফোরক মন্তব্যে।

 আরও পড়ুন, পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ 

গত শুক্রবার হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকা এবং বেরোনোর সময় গাড়িতে ওঠা ওবধি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কতগুলি মোক্ষম কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। ওই সামান্য সময়ের মধ্যেই শেষ অবধি তিনি মুখ খোলেন। এতবড় দুর্নীতি মামলায় তীব্র চাপের মুখে পড়েও সীমিত বাক্য খরচ করছেন। এবং এখনও অবধি যা তিনি বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি গতকাল প্রথমে মুখ খুলে বলেছিলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তারপরেই তাঁকে বলতে শোনা যায়, 'সময় ঠিক নয়।'  মন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্তের অসন্তুষ্ট না হলেও, দলের সমস্ত পদ থেকে সরানোর সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ কি তিনি ? এনিয়ে জল্পনা তুঙ্গে। তাঁকে যখন প্রশ্ন করা হয়,'দলের সিদ্ধান্ত ঠিক ?' এরপরেই তিনি উত্তরে বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায়ের সিদ্ধান্ত ঠিক।'  

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget