এক্সপ্লোর

Alipore Zoo: আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, আজই হবে ময়নাতদন্ত

Alipore Zoo Two Tiger Death Mystery: আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে কীভাবে দুই বাঘিনীর মৃত্যু ? গঠন করা হল তদন্ত কমিটি

কলকাতা: আলিপুর চিড়িয়াখানার পরপর দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, গঠন করা হল তদন্ত কমিটি। আজই আলিপুর পশু হাসপাতালে দুই বাঘিনীর ময়নাতদন্ত হবে। ৩ জন পশু চিকিৎসককে নিয়ে হবে ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।মৃত ২ বাঘিনীর মধ্যে একজনের নাম রূপা, অন্যজনের নাম পায়েল। রূপার বয়স হয়েছিল ২১, পায়েলের বয়স হয়েছিল ১৭। অরণ্য ভবন ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুই বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল।

আরও পড়ুন, গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া! বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন

চোরাশিকার থেকে শুরু করে বার্ধক্য ও রোগ, বিভিন্ন কারণে গত কয়েক বছরে ভারতে বহু বাঘের মৃত্যু

প্রসঙ্গত, ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, চোরাশিকার থেকে শুরু করে বার্ধক্য ও রোগ, বিভিন্ন কারণে গত কয়েক বছরে ভারতে ৭৫০-র বেশি বাঘের মৃত্যু হয়েছে ভারতে। তালিকার শীর্ষে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। সরকারি পরিসংখ্যান বলছে, মোট ৭৫০-র মধ্যে ৩৬৯টি মারা গিয়েছে প্রাকৃতিক কারণে। চোরাশিকারীদের খপ্পরে প্রাণ হারিয়েছে ১৬৮টি বাঘ। এছাড়া, ৪২টি মারা গিয়েছে দুর্ঘটনা ও সংঘর্ষের মতো অজ্ঞাত কারণে এবং আরও ৭০টি মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে বেশি সংখ্যক বাঘের মৃত্যু কোথায় কোথায় ?

এর পাশাপাশি, জাতীয় ব্যঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৯ -- এই সাত বছরে বিভিন্ন রাজ্যে ১০১টি বাঘ মারা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে। এই রাজ্যে মারা গিয়েছে ১৭৩টি ডোরা-কাটা। এর মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে চোরাশিকারের জন্য। ৯৪টির মৃত্যুর কারণ প্রাকৃতিক, ১৯টির কারণ খতিয়ে দেখা হচ্ছে, ৬টি মৃত্যু অস্বাভাবিক এবং ১৬টি হৃদরোগে। 

এত বাঘের মৃত্যু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বন্যপ্রাণী সেবী সংগঠন

এদিকে, এত বাঘের মৃত্যু নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বন্যপ্রাণী সেবী সংগঠন। তাদের দাবি, চোরাশিকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। তাদের মতে, এটা গুরুতর বিষয়। এত সংখ্যক বাঘ চোরাশিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। সংগঠনগুলির অভিযোগ, রাজ্য সরকার বেশি করে ব্যঘ্র-পর্যটনের ওপর জোর দিচ্ছে। যার জেরে ডোরা-কাটাদের নিজস্ব প্রাকৃতিক বনাঞ্চল বিপন্ন হয়ে পড়ছে। এখন সময় এসেছে বাঘেদের সংরক্ষণের ওপর জোর দেওয়ার।

 

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget