এক্সপ্লোর

Amit on Jawhar: রাজ্যে দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক জহর সরকার, টুইটে তোপ অমিত মালব্য-র

Amit Attacks Mamata on Jawhar Issue: 'রাজনীতির নামে বান্ধবীর নামে ফ্ল্যাট-গয়না, এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়', জহর সরকারের বিস্ফোরক মন্তব্যের পরেই টুইটে তোপ বিজেপি নেতা অমিত মালব্য-র।

কলকাতা: 'রাজনীতির নামে বান্ধবীর নামে ফ্ল্যাট-গয়না, এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়', জহর সরকারের (Jawhar Sircar) এই বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি করেছে।  এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে জহর সরকারের এই মন্তব্যের পরেই তোপ দেগেছেন সৌগত রায়। বলেছেন, ‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব।' আর এহেন বিতর্কের ঝড়েই মাঝেই টুইট করলেন টুইট করলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

এদিন টুইট করে অমিত মালব্য বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর, যখন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকারের মতো একজন বিরক্ত হন, তখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা কতটা খারাপ হবে, একবার ভেবে দেখুন। তৃণমূল সাংসদের পরিবারও চায়, তিনি চোর পার্টি তৃণমূল ছেড়ে দিক।' প্রসঙ্গত, এদিন, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে জহর সরকার বলেন,' এ বছর গোড়ার দিকেও একটা গর্বের দিক ছিল যে,  মোদির শক্তির সঙ্গে লড়াই করতে পারে যে, তার প্রতিনিধি আমি। পার্লামেন্টে বুকের ছাতি ফুলিয়ে ঘুরতাম। এখনও ঘুরতে পারি। তবে, একটা কমপ্লেক্স লাগে। লোকে যেভাবে দেখে, টিপ্পনি কাটে, খারাপ লাগে। মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি তো! '

এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ' পার্টির মধ্যে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা এসব জানতেন না? অনেকে বলেছেন, আমরা বিষয়টি জানতাম না! পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে! আমি নিজে প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি। কিন্তু, ছেড়ে দিলে কি উপকার হবে? টাকার জন্য তো আমি রাজনীতিতে আসিনি, আত্মসম্মান যদি না রাখতে পারি, ছেড়ে দেব', আর তৃণমূল সাংসদের এই বক্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে। 

আরও পড়ুন,কলেজে ঢুকে অধ্যাপকদের টেবিল চাপড়ে হুমকি টিএমসিপি নেতার, কী বললেন দেবাংশু ?

অপরদিকে এদিন জহর ইস্যুতে সৌগত রায় বলেন, ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি । সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, উনি কোনও আত্মত্যাগ করেননি। জহর সরকার একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি ', তৃণমূলের রাজ্যসভার সাংসদকে এদিন এভাবেই কটাক্ষ করে বললেন সৌগত রায়। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget