এক্সপ্লোর

IVF Centre Racket : কীভাবে শিশু বিক্রি চক্রের রমরমা চলছিল ? ধৃত ২ জনকে নিয়ে তল্লাশি আনন্দপুর থানার পুলিশের

Anandapur PS : সোমবার আনন্দপুর থানায় অভিযোগ জমা পড়ে, ২২ দিনের এক সদ্যোজাতকে পাওয়া যাচ্ছে না

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কলকাতায় IVF সেন্টারের আড়ালে শিশু বিক্রি চক্রের ঘটনায় ধৃত ২ জনকে নিয়ে তল্লাশি আনন্দপুর থানার পুলিশের। সংশ্লিষ্ট আইভিএফ সেন্টারের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই আইভিএফ সেন্টারেই শিশু বিক্রির কারবার চলত বলে পুলিশ সূত্রে দাবি। যদিও প্রশ্ন উঠছে, এতদিন পুলিশের নাকের ডগায় কীভাবে এই শিশু বিক্রির রমরমা চক্র চলছিল ?

কীভাবে চক্রের পর্দা ফাঁস ? 

সোমবার আনন্দপুর থানায় অভিযোগ জমা পড়ে, ২২ দিনের এক সদ্যোজাতকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীরা জানান, শিশুকন্য়া নিয়ে মা-কে বাড়ি থেকে বেরোতে দেখা গেলেও, মা যখন বাড়ি ফেরেন তখন সঙ্গে শিশুটি ছিল না। 

ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নিঃসন্তান দম্পতি কলকাতার একটি IVF সেন্টারের দ্বারস্থ হন। পুলিশ সূত্রে জানা যায়, IVF সেন্টারের এক মহিলা কর্মী ওই দম্পতিকে আশ্বাস দেন, ৪-সাড়ে ৪ লক্ষ টাকা খরচ করলেই সন্তান পাওয়া যাবে। তবে, সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত তাঁদের অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। বাড়িও তাঁরাই ঠিক করে দেবেন। এই প্রস্তাবে রাজি হয়ে যান ওই দম্পতি।

মাস ছ'য়েক আগে অন্তঃসত্ত্বা অবস্থায় নোনাডাঙায় ফ্ল্য়াট ভাড়া নেন পেশায় আয়া ওই মহিলা। তাঁর ৮ বছরের একটি সন্তান রয়েছে। যদিও, তাঁর বাড়িতে কখনওই কাউকে দেখা যেত না। ২২ দিন আগে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। দিন দু'য়েক আগে, সন্তানকে নিয়ে ওই মহিলাকে বাড়ি থেকে বেরোতে দেখেন। প্রতিবেশীরা লক্ষ করেন, মহিলা বাড়ি ফিরলেও, ফেরেনি একরত্তি। এরপরই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানান, আত্মীয়র বাড়িতে সদ্যোজাতকে রেখে এসেছেন। পুলিশ সেই আত্মীয়ের বাড়িতে যেতে চাইলে ভেঙে পড়েন শিশুর মা। জানান, সন্তানকে বিক্রি করে দিয়েছেন তিনি। অভিযুক্তর কাছ থেকে জানা যায়, IVF কর্মী রূপার নাম। রূপা আইভিএফ কর্মী স্বপ্নার কথা জানান। তাঁরাই বলেন মিডলম্যান পূর্ণিমার নাম। সেখান থেকে জানা যায় IVF কর্মী লাল্টির নাম। পুলিশ সূত্রে খবর, লাল্টিই ওই দম্পতিকে সাড়ে ৪ লক্ষ টাকায় সন্তান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই এই টাকার ভাগ পেয়েছেন। 

যাঁর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, তিনবার IVF পদ্ধতিতে চেষ্টা করেও সন্তানের জন্ম দিতে পারেননি তিনি। তাই, IVF সেন্টারের কর্মীর প্রস্তাবে সাড়ে ৪ লক্ষ টাকার বিনিময়ে সন্তান পেতে রাজি হয়ে যান। ২২ দিনের সদ্যোজাতকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget