এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে কলকাতায় CBI হানা ! এবার কার বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা ?

Kolkata Bank Fraud Case CBI Raid : সাতসকালে কলকাতায় CBI হানা। ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে CBI তল্লাশি।

কলকাতা : বিধানসভা ভোটের বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে নয়া সমীকরণ। আইপ্য়াকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ED-র তল্লাশি ঘিরে সম্প্রতি উত্তাল হয় রাজ্য রাজনীতি। আর এবার সাতসকালে কলকাতায় CBI হানা। ১ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতায় চলছে CBI তল্লাশি। 

আরও পড়ুন, "টাকা নিয়ে কী করব... আমার বাবাকে এনে দিক", আনন্দপুরে ধ্বংসস্তূপ-পোড়া ছাইয়ের ভিতরে এখনও দেহাংশ খুঁজে চলেছেন আত্মীয়রা

 

শ্রেয়ী নামে একটি সংস্থার কর্ণধার সুনীল কানোরিয়া, হেমন্ত কানোরিয়ার অফিসে তল্লাশি। আলিপুরে কানোরিয়াদের বাড়িতেও পৌঁছে গেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। CBI সূত্রে খবর, ইউকো ব্যাঙ্কের তরফে করা ১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় চলছে তল্লাশি। দুই ঠিকানাতেই সুনীল কানোরিয়ার খোঁজ মেলেনি বলে দাবি CBI-এর। 

 হাইকোর্টে দেওয়া পিটিশনে, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে নথি চুরির অভিযোগ তুলেছিল ED। পাল্টা শুভেন্দু  অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু দলই পথে! ফুটছে রাজনীতি!সম্প্রতি একে অপরের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছিল।কলকাতা থেকে দিল্লি। তেতে উঠেছে পরিস্থিতি। আদালতে দায়ের পিটিশনে মুখ্য়মন্ত্রীকে চোর বলে দাবি করছিল ইডি। ইডির বিরুদ্ধে এইআইআর করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!কিন্তু ইডির তল্লাশি চলাকালীন কী করে মুখ্য়মন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন সেই ধোঁয়াশা কিন্তু কোনওমতেই কাটছে না? ইডির তল্লাশি চলাকালীন আই প্য়াকের কর্ণধারের ফ্ল্য়াট ও অফিসে যাওয়া এবং ফাইল বের করে আনা নিয়ে প্রবল সমালোচনার মুখেও, নিজের অবস্থানকেই সমর্থন করেন মুখ্য়মন্ত্রী!

মুখ্য়মন্ত্রী মমতা  বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, আমি যা করেছি, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্য়ান হিসেবে করেছি এবং যা করেছি, আমি কোনও অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসেছ। আমার আত্মরক্ষা করার অধিকার আছে। পাল্টা বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেছিলেন,(শেখ) শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা 'গুন্ডি' বলতেই পারি। মূলত, মুখ্য়মন্ত্রী  মমতা  বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন,গদ্দার অ্য়াডাপটেড সন হয়ে গেছে। গদ্দারের মাধ্য়মে টাকা দেয়। সঙ্গে রয়েছে এক জগন্নাথ। জগন্নাথের মাধ্য়মে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে।  শুভেন্দু  মুখ্য়মন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছিলেন রাজ্য় বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্য়ায়। জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছিলেন, মাননীয়ার কাছে বলতে চাই, আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব।  যে লক্ষ্মণরেখার কথা বলছেন, সেই লক্ষ্মণরেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার, আমার কাছে যা নথি আছে, তা প্রকাশ করতে হবে। 

মুখ্যমন্ত্রীর মন্তব্য়ের প্রেক্ষিতে আইনি নোটিস পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী। X হ্যান্ডলে এই চিঠির ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন,ED-র তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর মরিয়া প্রচেষ্টায়, আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আমার আইনজীবীর মাধ্যমে আমি তাঁকে একটি আইনি নোটিস পাঠিয়েছি, যেখানে ৭২ ঘণ্টার মধ্যে তাঁর দাবির সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে, আমি মানহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি অনুযায়ী পদক্ষেপ করব।

 

!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget