এক্সপ্লোর

Kolkata News: ডায়েরিয়া ও বমি হচ্ছিল, "ভর্তি নিয়ে টালবাহানা...", শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার, খণ্ডযুদ্ধ বি সি রায় হাসপাতালে !

BC Roy Hospital Child Death Chaos: বি সি রায় শিশু হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার, খণ্ডযুদ্ধ।

কলকাতা: শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্য, সর্বত্র অভিযোগের আঙুল বারবার উঠে আসছে। অতীতেও একাধিক গুরুতর অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের নামী হাসপাতালগুলোরই। এবার  বি সি রায় শিশু হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার, খণ্ডযুদ্ধ। 

আরও পড়ুন, SIR-র জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার

গতকাল রাতে নিয়ে বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল দেড় বছরের শিশুকে। ডায়েরিয়া ও বমি হচ্ছিল দেড় বছরের শিশুর। কাল ভর্তি না নিয়ে ছেড়ে দেয় হাসপাতাল, দাবি পরিবারের। আজ অবস্থার অবনতি হওয়ায় ফের বি সি রায় শিশু হাসপাতালে নিয়ে আসে শিশুকে। ভর্তি নিয়ে টালবাহানার জেরে মৃত্যু, অভিযোগ পরিবারের। 

অতীতে  রোগী মৃত্যু ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল। ঘটনায় আহত হয়েছিলেন এক পুলিশকর্মী সহ ২ স্বাস্থ্যকর্মী।রোগীর পরিজনদের অভিযোগ ছিল,  তাঁরা রোগীকে নিয়ে হাসপাতালে এলেও কোনওরকম চিকিৎসা করা হয়নি। যার দরুণ মৃত্যু হয়েছিল ওই রোগীর। ছত্রিশ বছর বয়সী রঞ্জনা সাউ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারটি সাগর দত্ত হাসপাতালে পৌঁছেছিলেন। অভিযোগ তারপর আর কোনওরকম চিকিৎসা হয়নি। শারীরিক অবস্থা যখন আশঙ্কাজনক হয়, তখন স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি।

অন্যদিকে আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগীর মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে তাঁরা এগিয়ে গেলে তাঁরা আহতও হয়েছিলেন। আহত হয়েছিলেন এক পুলিশকর্মীও ।  যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

গত বছর চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল হাওড়া জেলায়।  হাওড়ার বাঁকড়ায় নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল মৃতের আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। পরিবারের দাবি, পেটে যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাঁকড়ার মুন্সিডাঙার বাসিন্দা। চিকিৎসক ইঞ্জেকশন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত ১২টা নাগাদ মৃত্যু হয় ওই বধূর।

ত্যুর খবর চাউর হতে এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন ওই নার্সিংহোমে। তাঁরা ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভির এবং চিকিৎসার যন্ত্রপাতি কোনও কিছুই বাদ যায়নি বাসিন্দাদের ক্ষোভের আঁচ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছিল বাঁকড়া ফাঁড়ির পুলিশ এবং রাফ। পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেবার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget