এক্সপ্লোর

Bengal SIR: SIR-র জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার

State Govt On EC: ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য।

কলকাতা: চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের আগে, একাধিক ইস্যু সামনে এসেছে। সূত্রের খবর, এসআইআরের জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার। ৮৫০৫ জন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য। 

আরও পড়ুন, এবার কি টিকিট পাচ্ছেন না মদন মিত্র? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কামারহাটির TMC বিধায়কের !

৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশন জানায় এসআইআরের জন্য কর্মী দিচ্ছে না রাজ্য। এসআইআরের জন্য শুধুমাত্র ৮০ জন গ্রেড টু অফিসার দিয়েছে রাজ্য, সুপ্রিম কোর্টে জানায় নির্বাচন কমিশন। কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চে এসআইআর শুনানি। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলারও শুনানি। 

SIR মামলায় বুধবার সুপ্রিম কোর্টে এই দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশ!দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোনও মুখ্যমন্ত্রী!আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাজিয়েছেন যুক্তির জাল। এই পরিস্থিতিতে সোমবার দুপুর দুটোয় ফের SIR মামলার শুনানি রয়েছে, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি N V আঞ্জারিয়ার বেঞ্চে।  তার আগে রাজ্য রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে উঠেছে!

শুভেন্দু অধিকারী বলেন,ভাল করে খোঁজ নিয়ে নিন, কালকে সম্ভবত উনি যাচ্ছেন না। আর যদি যান, কানে যেন তুলো দিয়ে যান। কারণ ওনাকে চোর চোর স্লোগান শুনতে হতে পারে। তৃণমূল কংগ্রেস সাংসদ ও আইনজীবী   কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাপিয়ে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছেন, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। না হলে ইলেকশন কমিশন রোলার চালাত।  ওরা ভেবেছিল এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেব। বিজেপির হাতে তুলে দেব। সেটা করতে পারেনি। 

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করা নিয়ে সিপিএমের অন্দরেই ধরা পড়েছে ভিন্ন সুর!ত্রিপুরা সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী  মানিক সরকার বলেন, ভালই তো। তিনি গেছেন। মূল সমস্যাগুলো ৬-৭টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন। আরও আগে তার যাওয়া উচিত ছিল। কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেভাবে করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতো করে শুনানি শেষের ৩ দিন আগে গেলেন কোর্টে। তার আগে কিন্তু তাঁর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে, তৃণমূলের না বিজেপির?  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget