এক্সপ্লোর

Post Poll Violence: দেওয়া হল না সাক্ষ্য, আদালতের পথেই অসুস্থ অভিজিৎ সরকারের মা

Abhijit's Mother Ill: ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অসুস্থ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা।

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) আদালতে (Court) সাক্ষ্য দিতে যাওয়ার পথে অসুস্থ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা (BJP Worker Abhijit Sarkar' s Mother) হাইকোর্টের (High Court) নির্দেশে পুলিশ পাহারায় এদিন অভিজিতের পরিবারের সদস্যদের শিয়ালদা (Sealdah Court) আদালতে আনা হচ্ছিল। রাস্তায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন নিহত বিজেপি কর্মীর মা। পুলিশই তাঁকে এনআরএস (NRS) হাসপাতালে নিয়ে যায়।

আদালতে যাওয়ার পথে অসুস্থ অভিজিৎ সরকারের মা

কাঁকুড়গাছির বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকার (Abhijit Sarkar) খুনের ২ বছরের মাথায়, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। অভিযুক্ত ২০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জশিটে কেন নাম নেই তৃণমূল বিধায়ক পরেশ পালের? প্রশ্ন তোলেন নিহতের দাদা। আর আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার সময়েই অসুস্থ হয়ে পড়েন নিহত ওই বিজেপি কর্মীর মা।

২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনার তদন্তে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু, তাঁর নাম সিবিআই চার্জশিটে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত বিজেপি কর্মীর দাদা। এপ্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় ফোন করা হলেও, কোনও মন্তব্য় করতে চাননি পরেশ পাল। অন্যদিকে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট জমা দিতে না পারায়, এদিন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। 

ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষী বিশ্বজিৎ সরকারকে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। শিয়ালদহ আদালতে গতকাল সাক্ষ্যগ্রহণ হয়। অভিযোগ, শনিবার দলবল নিয়ে বাড়ি গিয়ে মামলা তুলতে নেওয়ার হুমকি দেওয়া হয় বিশ্বজিৎকে। পুলিশি নিরাপত্তা চেয়ে মামলা দায়ের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসে। নারকেলডাঙা থানাকে নোটিস দিতে নির্দেশ দেওয়া হয়। 

আরও পড়ুন: Kolkata News: বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে দাবি করে গেরুয়া শিবির। মারধর, খুন, মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করে তারা। এমনকি ভয়ে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া বলেও দাবি করে। এর পর মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই-এর হাতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্ব তুলে দেয় আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget