এক্সপ্লোর

Kolkata News: পাশে পড়ে সার্ভিস গান, কোর্টচত্বরে বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার

Kolkata Death News: স্ট্র্যান্ড রোড লাগোয়া সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ।

আবির দত্ত, কলকাতা: খাস কলকাতায় (Kolkata News) সিটি সিভিল কোর্ট চত্বরে উদ্ধার বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। পাশে মিলেছে সার্ভিস গান। কীভাবে মৃত্যু হল? তার তদন্ত শুরু করেছে পুলিশ।                 

দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার: সাত সকালে আদালত চত্বরে রক্তারক্তি কাণ্ড। স্ট্র্যান্ড রোড লাগোয়া সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ। পুলিশ সূত্রে খবর, গোপাল নাথ নামের ওই পুলিশকর্মী সিটি সিভিল কোর্টের বিচারক চন্দ্রাণী মুখোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজের সার্ভিস গান থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাতটা নাগাদ তাঁদের কাছে খবর আসে, সিটি সিভিল কোর্টের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির পাশে একটা চেয়ারে বসে থাকা অবস্থায় রয়েছে এক পুলিশকর্মীর দেহ। তাঁর কপালে বুলেটের ক্ষত। পাশে পড়ে নাইন এম এম পিস্তল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় হেয়ারস্ট্রিট থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ, সায়েন্টিফিক উইং এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি খুন, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। গোয়েন্দাদের স্ক্যানারে  সিসিটিভি ফুটেজ। কাজে লাগানো হচ্ছে ডগ স্কোয়াডকে। 

এদিনই কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল কার্গোতে CISF জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে খবর,  আজ সকালে কার্গো বিল্ডিংয়ের মধ্যে জওয়ানের ঝুলন্ত দেহ দেখেন সহকর্মীরা। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। আত্মহত্যা না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ১০ জুন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের গার্ড হিসেবে কর্মরত পুলিশকর্মী নিজের বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন। আত্মঘাতী হন চোডুপ লেপচা। সঙ্গে সঙ্গে পালাতে শুরু করেন বাসিন্দারা। সেই সময় ওই রাস্তা দিয়ে আসছিলেন এক মহিলা। গুলি লাগে তাঁর। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকে গুলি করেন বলে দাবি করেন স্থানীয়রা।  এলোপাথাড়ি গুলি চালানোয় কাছেই একটি গাড়িতে গুলি লাগে। পাশেই একটি গ্যারেজে লাগে গুলি। তখনই একটি বাইকে মহিলার গায়ে গুলি লাগে, সঙ্গে থাকা বাইক চালকের গায়েও গুলি লেগেছে বলে দাবি করেছিলেন স্থানীয়রা।

আরও পড়ুন: Sandip Ghosh: মর্গে বেনিয়মের অভিযোগ, সন্দীপদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ রাজ্য মানবাধিকার কমিশনের

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget