এক্সপ্লোর

Coal Scam: কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব ! কাকে সমন পাঠাল ED ?

Coal Scam ED Summon Bengal Police Officer: কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব ED-র।

কলকাতা: কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব ED-র। আগামী সোমবার সল্টলেকে CGO কমপ্লেক্সে ED-র অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুন, বেলুড় মঠে মহাসমারোহে শ্রীরামকৃষ্ণের  ১৯১ তম জন্মতিথি পালন, ভোরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের শুরু, কখন প্রসাদ বিতরণ ?

কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠাল ED। এর আগে ২ বারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল। ED সূত্রে দাবি, তাঁর তরফে চিঠি দিয়ে কিছু জানানোও হয়নি। সূত্রের খবর,  মনোরঞ্জন মণ্ডল এবারও হাজিরা না দিলে, আদালতের দ্বারস্থ হবে ED.

কয়লা পাচার মামলায় ইডির তলবে পরপর হাজিরা দিলেন না পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল। সকাল ১১টায় তাঁকে CGO কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু  তিনি আসেননি। তবে ওইদিন দুপুরে ED-র কাছে হাজিরা দেন মনোরঞ্জন মণ্ডলের সহযোগী প্রবীর দত্ত। কয়লা পাচার তদন্তে সক্রিয় ED। গত কয়েকদিনে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তারা। আর এই আবহেই, কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে হাজিরা এড়িয়ে যান পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল।

সূত্রের খবর, তাঁর তরফে চিঠি দিয়ে বা অন্যকোনও মাধ্যমেও কিছু জানানো হয়নি।তবে তাঁর সহযোগী হিসেবে পরিচিত প্রবীর দত্ত এদিন ED দফতরে হাজিরা দেন। তবে দুপুর পৌনে তিনটে নাগাদ CGO কমপ্লেক্সে ED অফিসে হাজিরা দেন মনোরঞ্জন মণ্ডলের সহযোগী প্রবীর দত্ত।  ওই দিন তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন ED-র তদন্তকারীরা।কলকাতায় দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্তে আদালতে জমা দেওয়া রিপোর্টে ED দাবি করে, পুলিশ-মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। সেখানে কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবনি থানার প্রাক্তন OC মনোরঞ্জন মণ্ডল। 
 
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ও ট্রানজ্য়াকশন আইডি উল্লেখ করে ED আদালতে জমা দেওয়া রিপোর্টে দাবি করেছে, মনোরঞ্জন মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ঘুষের টাকা ঢুকেছে। রিপোর্টে ED-র তরফে দাবি করা হয়েছে,বারাবনি থানায় থাকাকালীন চিন্ময় মণ্ডল, কিরণ খাঁ, প্রবীর দত্ত, এদের মাধ্যমেই ঘুষের টাকা নিতেন রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডল।ED-র দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাটে মনোরঞ্জন মণ্ডল একটি ১ কোটি টাকার চেকের ছবি শেয়ার করেছিলেন, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে নাম রয়েছে ধৃত কয়লা মাফিয়া চিন্ময় মণ্ডল ও তাঁর সহযোগী প্রবীর দত্তর।  এরপর ২০২৫ সালের ১০ নভেম্বর দেড় কোটি টাকার চেক জমা পড়েছে প্রবীর দত্তর অ্যাকাউন্টে। চিন্ময় মণ্ডল তা শেয়ার করেছেন। ইতিমধ্যেই চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁকে গ্রেফতার করেছে ED.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget