এক্সপ্লোর

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে উদ্ধার ৯ কোটি বিদেশি মুদ্রা, দুবাইগামী উড়ান ধরার মুখে কাস্টমের জালে যাত্রী

Crime in Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস। এতো বিদেশি টাকা তার কাছে এল কী করে ? জানার চেষ্টা করছে শুল্ক দফতরের আধিকারিকরা।

রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) উদ্ধার হল ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। জানা গিয়েছে, বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস (Customs)।এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের।

দুবাইগামী বিমান ধরার আগেই কাস্টমসের জালে যাত্রী

জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির। সম্প্রতিকালে কলকাতা বিমানবন্দর থেকে এত পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার প্রায় নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চেকিং করার সময় গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তাঁর ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষা করার সময় খাম গুলি খুললে দেখা যায় খামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে। শুল্ক দফতরের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এতো বিদেশি টাকা তার কাছে এল কী করে।

পাচার রুখতে সদাই চোখটা খোলা রাখেন বিমানবন্দরের কর্মীরা

রাজ্যের এই বিমানবন্দরে সদাই কড়া নজর রাখে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে শুল্ক দফতরের আধিকারিকরা। কোভিড নিয়ে কম কড়াকড়ি নয়। তবে দাঁতের ফাঁকে হিরে, পেনের রিফিলে-প্যান্টের বেল্টে হিরে  পাচার তো আকচার লেগে আছেই। সেই সঙ্গে কোটি কোটি টাকার মাদক পাচার থেকে শুরু করে সোনার বাট কিছুই যায় না বাদ। স্বাভাবিকভাবেই নজর রাখতে হয় বইকি। এমন কি তেজক্রিয় মৌল নিয়েও কম ঝক্কি পোয়াতে হয়। একেবারে এই কলকাতা বিমানবন্দর থেকেই একবার উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম। উদ্ধার হওয়ার সেই ক্যালিফোর্নিয়ামের বাজারদর ছিল ৪ হাজার কোটির টাকার উপরে। দামী তো বটেই, তার থেকেও বড় কথা জনসমক্ষে একেবারে তেজক্রিয় মৌল ! তাই সদাই চোখটা খোলা রাখেন বিমানবন্দরের কর্মীরা। আর এবার ধরা পড়ল ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা।

আরও পড়ুন,  'দিদি এই পরিবারের সঙ্গে দেখা করুন', মুখ্যমন্ত্রীকে 'অনুরোধ' অধীরের

প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে, একটি বড়সড় পাচার করতে গিয়ে পর্দা ফাঁস হয়। শুল্ক দফতর সূত্রে খবর,  কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয় ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়। তবে গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে একাধিক বেআইনি দ্রব্য উদ্ধার হয়েছে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget