এক্সপ্লোর

Dilip Ghosh: 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে', 'চ্যালেঞ্জ' দিলীপের

Dilip Attacks Mamata on CAA: ভোটমুখী গুজরাতে পড়শি দেশের সংখ্য়ালঘুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আর এই নাগরিকত্ব ইস্যুতে সরব মমতা, কী বললেন দিলীপ ?

কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে গুজরাতের (Gujarat Assembly Elections 2022) দুই জেলায় বসবাসকারী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা অমুসলিম মানুষজনকে ভারতের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (Citizenship)। তার রেশ এসে পৌঁছেছে বাংলাতেও। এ রাজ্যেও সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে গেল বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে নাগরিকত্ব ইস্যুতে ইতিমধ্যেই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপর পরই রীতিমত চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

নাগরিকত্ব ইস্যুতে সরব মমতা, কী বললেন দিলীপ ?

প্রসঙ্গত, ভোটমুখী গুজরাতে পড়শি দেশের সংখ্য়ালঘুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গুজরাতে আগত পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত। আফগানিস্তানের সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ারও সিদ্ধান্ত। ৩ দেশ থেকে আসা হিন্দু-শিখ-বৌদ্ধ-জৈন-পারসি-খ্রিষ্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত। ভারতীয় নাগরিকত্ব পেতে এদেশে অন্তত ৫ বছর বসবাসের সময়সীমা এক্ষেত্রে প্রযোজ্য নয়। গুজরাতের জেলা আধিকারিকদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতেও তাই চলে এসেছে সিএএ (CAA)। যা নিয়ে বুধবার মুখ খোলেন মমতা। তাঁর সাফ বক্তব্য,'এই সব রাজনীতি বন্ধ করো। গুজরাতে নির্বাচন আসছে বলে এসব করছে। আমরা এসব করতে দেব না। আমরা সবাই নাগরিক, এটাই আমার থিওরি। আপনি সব জানেন, আমিও সব জানি। দেশবাসীও সব জানেন।' আর এবার দিলীপ ঘোষ বলেন, 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে।'

 নাগরিকত্ব আইনে তাৎপর্যপূর্ণ বিষয়টা কী ?

 গুরারাত বিধানসভা নির্বাচন এমনিতেও উদ্বেগে রেখেছিল বিজেপি-কে। মোরবির সেতু বিপর্যয় সম্প্রতি তাতে অন্য মাত্রা যোগ করে। এর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের দুই জেলায় বসবাসকারী অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যাঁরা মেহসানা এবং আনন্দ জেলায় দীর্ঘদিন বাস করছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, নরেন্দ্র মোদি সরকারের আমলে তৈরি সংশোধিত নাগরিকত্ব আইনে নয়, ১৯৫৫ সালের পুরনো নাগরিকত্ব আইনের আওতায় এই নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করা হয়েছে। কারণ সিএএ তৈরি হলেও, তার বিধি-নিয়ম এখনও ঠিক করা হয়নি। ফলে কার্যকর করা যায়নি সংশোধিত আইন।

আরও পড়ুন, ঘর নিয়ে 'দুশ্চিন্তায় মোদি', বাইরে ফুট কাটলেন শান্তনু-সুজনরা

বাংলায় সিএএ চালুর জল্পনা উস্কে দেন শুভেন্দু, কী বললেন মমতা ?

অপরদিকে, সেই সূত্র ধরেই বাংলায় সিএএ চালুর জল্পনা উস্কে দেন শুভেন্দু।  তিনি বলেন,'এক যাত্রায় তো পৃথক ফল হয় না। গুজরাতে যখন কার্যকর হয়েছে, নিশ্চই রুল ফ্রেম করে ফেলেছে ভারত সরকার, আইন তো আগেই হয়ে গেছিল, পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল।'তবে বাংলায় সিএএ কার্যকর হওয়ার সম্ভাবনা এ দিন খারিজ করে দেন মমতা। তিনি বলেন, 'আমরা এ‘সবের বিরুদ্ধে, আমরা এর বিরোধিতা করি, গুজরাতে ভোটের জন্য এসব খেলা হচ্ছে, আমি আগেও যা বলেছি, আমি সেখানেই স্থির রয়েছি, ভোট বা রাজনীতি ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা মানুষের জীবন বা তাঁদের অধিকার গুরুত্বপূর্ণ।'

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget