এক্সপ্লোর

Dilip Ghosh: 'কোভিড বাড়লে এরাই মোদিকে দায়ী করবে', রাজ্যে সংক্রমণ ইস্যুতে মন্তব্য দিলীপের

Dilip Ghosh Attacks Mamata Govt on Covid : রাজ্যে ইতিমধ্যেই কোভিডের চোখ রাঙানি ! রাজ্যের করোনা পরিস্থিতি পরিস্থিতি-সহ একাধিক ইস্যু নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ।

কলকাতা: রাজ্যে ইতিমধ্যেই কোভিডের (Covid 19) চোখ রাঙানি ! এদিন সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্যের করোনা পরিস্থিতি পরিস্থিতি-সহ একাধিক ইস্যু নিয়ে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একদিকে তিনি উদ্বিগ্ন রাজ্যের কোভিড মোকাবিলা ব্যবস্থা নিয়ে। পাশাপাশি 'করোনার দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা' নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

'পার্কস্ট্রিটে মমতার জন্মের আগে থেকে লোক আসে'

এদিন তিনি করোনা পরিস্থিতি নিয়ে বলেন,  'পার্কস্ট্রিটে মমতার জন্মের আগে থেকে লোক আসে। আপনি সেটাকে সিস্টেমে আনুন। যাতে পদপিষ্ট না হওয়ার পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। গঙ্গাসাগর মেলায় লোক পদপিষ্ট হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। আপনি সেটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখুন। আপনি সেটা করতে পারেনা। করোনা এখনও ভারতে সংক্রমণের মতো জায়গায় আসেনি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দেখা গিয়েছে। মানুষকে বোঝানো উচিত। মাস্ক পরা উচিৎ। ভিড় ভাড় চলতেই থাকবে। মানুষের বেরনোর প্রবণতা বেড়েছে। কেন্দ্র চেষ্টা করছে। রাহুল গাঁধী ভারত জড়ো নিয়ে রাজনীতি করছেন। কোভিড বাড়লে এরাই আবার মোদিকে দায়ী করবে। গোটা বিশ্বকে মোদী দেখিয়ে দিয়েছেন, সঙ্কট কীভাবে মোকাবিলা করতে হয়। মানুষকে কিভাবে খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখতে হয়।' 

ভ্যাকসিন ভাঁটা

এদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভ্যাকসিন ভাঁটা। করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে বাগবাজার ভ্যাকসিন স্টোরে অমিল কোভিশিল্ড  ও করবেভ্যাক্স ভ্যাকসিন। প্রিকশনারি ডোজ হিসেবে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অথচ এই পরিস্থিতিতে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত নেই কোভিশিল্ড ( Covishield ) ও করবেভ্যাক্স ( Covaxin ) ভ্যাকসিন। তবে কোভ্যাক্সিনের ৪৫ হাজার ৯৭০টি ডোজ মজুত রয়েছে। বাগবাজার সেন্ট্রাল স্টোরেজে ভ্যাকসিন ভাঁটা ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্র পাঠাচ্ছে। এখানে নেই কেন? নিচ থেকে ওপর খতিয়ে দেখা উচিত। কেন্দ্র কোথাও অভাব রাখেনি। চীন ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাই বিপদ বেড়েছে। আমাদের রাজ্যে ভুয়ো সরকার চলছে। শুধু আওয়াজের ওপর আছে। অনেকে এখনও একটাও ভ্যাকসিন নেননি। তাদের সরকারের বোঝান উচিত।' 

'করোনার দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা'

অপরদিকে, একুশের বিধানসভা নির্বাচন থেকে বাইশেও এই করোনাভাইরাস ইস্যুতে একাধিকবার ভোট পিছিয়েছে। হয়েছে উপনির্বাচন। হয়েছে জনস্বার্থ মামলাও। আর এবার সেই করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচন ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেন,  'সব দিক দিয়ে রাজ্য পিছিয়ে যাচ্ছে। তাই ভোটও পিছিয়ে দেওয়া হচ্ছে। করোনার দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা। কারণ জানে, ভোট হলেই তৃণমূল হারবে। এমন পরিবেশ তৈরি করতে চাইছে, যাতে ওরাই ক্ষমতায় থাকতে পারে। মেডিক্যাল কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। সর্বত্র একই অবস্থা। অধিকার থেকে বঞ্চিত করছেন কেন? যে সরকার মেলা, খেলা সব চালু রেখেছে, ভয়ে নির্বাচন করছেন না। তৃণমূল এখন জনবিচ্চিন্ন। তাই ভয়ে নির্বাচন করছে না।'

আবাস দুর্নীতি

তবে করোনার পাশাপাশি বিজেপির অন্তর্কলহ নিয়েও কথা বলেন এদিন তিনি।  দিলীপ ঘোষ বলেন, 'বারাসতে গণ ইস্তফা। চিন্তার বিষয়। খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় নেতারা ঘন ঘন আসছেন। ' আবাস দুর্নীতি নিয়েও তোলেন প্রসঙ্গও। আবাস যোজনায় প্রশাসন কড়া হতেই ৫ লাখ ফর্ম সারেন্ডার । তিনি বলেন, 'কোথায় দুর্নীতি নেই? আমরা বিডিও অফিস ঘেরাও করছি। কেন্দ্রীয় অফিসাররা আসছেন। তাতেই এতো ফলস বেড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ এলে, বিজেপি ব্যবস্থা নেবে। শুধু বললে তো হবে না। প্রমাণ দিন। আর আমরা বলছি, আপনার দলের যে লক্ষ লক্ষ মানুষের নাম ভুয়ো ভাবে ঢুকে আছে, দম থাকলে তদন্ত করুন।'

আরও পড়ুন, কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক ! বিমানবন্দর থেকে নেওয়া হল বেলেঘাটা আইডি-তে

নন্দনে দেখানো হয়নি দেব-মিঠুনের প্রজাপতি, কী বললেন দিলীপ ঘোষ ?

দিলীপ ঘোষ বলেন, 'যেন বাপের সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাদের দুরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। এতো সুন্দর হল (নন্দন)। সেখানে শো দেওয়া হল না। তাদেরই সাংসদ সেখানে অন্যতম তারকা। সেটাই তো। মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে, তাকেও কোণঠাসা করার চেষ্টা। বয়কটের হুমকি। দেবকে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায়না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না।' 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget