এক্সপ্লোর

Dilip Ghosh: শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা দিলীপের, 'ভিড় নিয়ন্ত্রণ' নিয়ে প্রশ্ন

Dilip on Suvendu: শুভেন্দু অধিকারীর সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আর এবার শুভেন্দুর সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আর এবার শুভেন্দুর সভায় ভিড় সামলানোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। দুর্ঘটনায় ৩ জনের মৃ্ত্যু নিয়ে সমালোচনার সুর বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির। খালি পুলিশের উপর ভরসা করলে হয় না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়, মন্তব্য দিলীপের। দান-খয়রাতির বিষয়টি মানবতার অপমান, কটাক্ষ দিলীপের। শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়েও প্রশ্ন দিলীপের। গরিবদের সাহায্য করার আরও উপায় আছে, মন্তব্য দিলীপের।

প্রসঙ্গত, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা-সহ ৩ জনের। মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা, ঝালি বাউড়ি ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। কম্বল বিলি দেখভালের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন। 

অপরদিকে, আসানসোলে এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন দেবাংশু ভট্টাচার্য। 'শুভেন্দুবাবু আপনার দায়িত্বজ্ঞানহীনতা দুধের শিশু-সহ তিন-তিনটি প্রাণ বলি নিল। পুলিশের অনুমতি ছাড়াই আপনার দাদাগিরি দেখানোর ফল ভুগলেন কিছু অসহায় মানুষ। এই নিরীহ মানুষগুলো কি ক্ষতি করেছিল আপনার? ৯৯ শতাংশ ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিয়ে থাকে। যে ১ শতাংশ ক্ষেত্রে তারা অনুমতি দিতে অপারগ হন, সেনিয়েও বারবার আদালতে ছুটে যান শুভেন্দুবাবুরা। দুঃখের বিষয়, আদালত তাতেও অনুমোদন দিয়ে দেয়। আজ বুঝতে পারছেন কেন ১ শতাংশ ক্ষেত্রে সভার অনুমতি দেওয়া হয়না। আজ ১৪ তারিখ, আপনার ঘোষণার দ্বিতীয় দিন। অকালে হারিয়ে গেল ৩-৩টি তাজা প্রাণ। শুভেন্দুবাবু শাস্তি পেয়েছেন? আক্রমণে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। '১২ই লালনের রহস্যমৃত্যু, ১৪ই কীভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু?'  আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টের ঘটনায় কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন, মাধ্যমিক পাস না করেই প্রাথমিকের শিক্ষক ! কাঠগড়ায় ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান

এদিকে ১২ তারিখ বগটুই গণহত্যায় প্রধান অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয় সিবিআই হেফাজতে। আর ১৪ তারিখ আসানোসলে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে আক্রমণ করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে ট্যুইট করে বলেছেন, শুভেন্দু ১২, ১৪ ও ২১ তারিখ আমাদের 'ডিসেম্বর ধামাকা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূলত ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৪ ডিসেম্বর, আসানসোলে তাঁর তৈরি বিশৃঙ্খলার জেরে ৩ জনের প্রাণ গিয়েছে। রইল বাকি ২১। 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget