Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
Kolkata ED Raid: জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে রাজ্যের জেলায় জেলায় একযোগে অভিযান ইডির।

কলকাতা: জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে একযোগে অভিযান ইডির। চলল উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি। অবৈধ পাচারের অভিযোগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাল এই সংস্থা। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ভারতে এনে অর্থের বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দেওয়া চক্রের বিরুদ্ধে জারি রয়েছে তদন্ত। কোটি কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন, ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানের অভিযোগে রাজ্যের জেলায় জেলায় একযোগে অভিযান ইডির
কলকাতা ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেশ কিছু জেলায়, উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, বাগদা, বসিরহাটে তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। বিদেশ থেকে ফান্ড জোগাড় করে, তা জঙ্গি কার্যকলাপে ব্যবহারের অভিযোগ পেয়ে, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতেও চলছে।চলছে তল্লাশি। পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রেও চলছে তল্লাশি অভিযান।
পাসপোর্ট-জালিয়াতি
কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের যোগ যেমন ছিল দিনের আলোর মতো স্পষ্ট, ঠিক তেমনই অতীতে পাসপোর্ট-জালিয়াতিকাণ্ডেও উঠে এসেছিল পাকিস্তান-যোগ। বিরাটি থেকে ধৃত পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে নিয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
জেরায় ২০০টি পাসপোর্টের তথ্য মিলেছিল
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED সূত্রে দাবি করা হয়েছিল, এ রাজ্যে ধৃত পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জেরা করে ২০০টি পাসপোর্টের তথ্য মিলেছিল।অভিযুক্তের কাছে ছিল বহু জাল পাসপোর্ট । আশঙ্কা করা হচ্ছিল বিরাট এক চক্রের পাণ্ডা ছিল এই আজাদ। তার হাত ধরে শুধু বাংলাদেশের নাগরিকরাই নয়, ভারতের পাসপোর্ট বাগিয়ে থাকতে পারে পাকিস্তানের নাগরিকরাও।তাহলে কি, পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন পাকিস্তানিরাও?
জাল পাসপোর্ট চক্রের নেটওয়ার্ক
ED সূত্রে খবর, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছিল। ED সূত্রে দাবি, বাংলার পাশাপাশি দিল্লি, মুম্বইয়ের মতো শহর হোক অথবা গুজরাত, রাজস্থানের মতো রাজ্য, সর্বত্র ছড়িয়েছিল আজাদ মল্লিকদের জাল পাসপোর্ট চক্রের নেটওয়ার্ক। ED সূত্রে খবর, এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছিল। কারণ পাকিস্তানের লোকেরাও যদি এই চক্রের হাত ধরে ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে তা ভয়াবহ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে গত ১৫ এপ্রিল কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওইদিনই উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে আজাদ মল্লিককে গ্রেফতার করা হয়েছিল।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















