এক্সপ্লোর

Electrocution Death Awareness : একের পর এক মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বর্ষার মরসুমে কীভাবে রক্ষা করবেন নিজেকে?

Electrocution Death In Kolkata : জমা জলের নিচে ছিল পে লোডারের টানে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহিত তার। দিন চারেক আগে তারটি কাজ করার সময় ছিঁড়ে গিয়েছিল বলে অভিযোগ।

রেমালের দুর্যোগ কাটতে না কাটতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায় । মঙ্গলবার সকাল অবধি রেমাল-দুর্যোগে মৃতের সংখ্যা ছিল ৭। মহেশতলায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। পানিহাটিতেও এক জনের মৃত্যু হয়েছে। মেমারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় বাবা-ছেলের। মৌসুনি দ্বীপে গাছ ভেঙে মৃত্যু হয় বৃদ্ধার। এবার তারাতলার ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভারসিটির ভেতরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের । তাঁদের মধ্যে একজন অস্থায়ী  সাফাই কর্মী আরেকজন অস্থায়ী  সুপারভাইজার।

দুর্যোগের জেরে রাজ্যে  একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগও আসছে পরপর।  মঙ্গলবারই হাওড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যুর খবর মেলে হাওড়া থেকে।   হাওড়ার লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট মারা যান এক যুবক। প্রসেনজিৎ গুঁই নামের ওই যুবক কলিং বেলের সুইচ বাজাতে গিয়ে তড়িদাহত হয়ে মারা যান। বাঁকুড়া জেলার ইন্দাসে জেনারেটরের মাধ্যমে পাম্প চালিয়ে পানীয় জল তোলার পর ফের বৈদ্যুতিক তার গুটিয়ে রাখার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তড়িদাহত হয়ে মারা যান ১ জন। 

বুধবার কলকাতার মহেশতলার ইনস্টিটিউটের ভেতরে একটি নির্মীয়মান রাস্তার ধারে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন সন্তোষ । অভিযোগ, সেখানেই জমা জলের নিচে ছিল পে লোডারের টানে ছিঁড়ে যাওয়া বিদ্যুৎবাহিত তার। দিন চারেক আগে তারটি কাজ করার সময় ছিঁড়ে গিয়েছিল বলে অভিযোগ।  ঘটনাস্থলেই মারা যান সন্তোষ। সহকর্মীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সুপারভাইজার মনোহর রজক।  বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন দুজনকে।  মৃত দু'জনই  বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা তারাতলাতে থাকতেন।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু এড়াতে কী করবেন, কী করবেন না। 

  • খালি পায়ে বা ভেজা হাতে বিদ্যুতের সুইচে হাত দেবেন না। পরীক্ষা করে নিন, বিদ্যুৎপরিবাহী তারে কোনও লিক আছে কি না।
  • কোনও সুইচ খারাপ থাকলে দ্রুত পরিবর্তন আবশ্যক। রান্নাঘর বা বাথরুমে বহুসময়ই জল হাত সুইচে দেওয়ার প্রবণতা তৈরি হয়। সেটা কোনও মতেই করা যাবে না। বাড়িতে হাওয়াই চটি পরে থাকার অভ্যেস করুন।
  • বাড়়িতে আর্থিং ভাল আছে কি না দেখে নিন। বাড়িতে মরিচা পড়া পাইপ থাকলে ফেলে দিন।
  • জমা জলে হাঁটা এড়িয়ে চলুন। কোনও তার ছিঁড়ে পড়ে থাকতে দেখলে ধার-পাশ দিয়ে যাবেন না।
  • ঘরে জল ঢুকলে কোনও মতেই জলে দাঁড়িয়ে সুইচ নেভাবেন না বা জ্বালাবেন না। বিপদ ঘটে যেতে পারে।
  • কোনও ঝুলন্ত তার থাকলে হাত দেবেন না। ইলেকট্রিশিয়ানকে দিয়ে দ্রুত পরীক্ষা করান।
  • বিদ্যুতের তারের ওপর জামাকাপড় মেলবেন না।
  • কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই ব্যক্তিকে পায়ে স্যান্ডেল পরে, শুকনো কাঠের টুকরো, বাঁশ, বা লাঠি দিয়ে দূরত্ব বজায় রেখে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করতে হবে। বাড়িতেও কাঠের লাঠি রাখুন।

আরও পড়ুন, 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget