এক্সপ্লোর

Narendra Modi EXCLUSIVE: 'সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়', বাংলায় 'দুর্নীতি' নিয়ে এবিপি আনন্দে এক্সক্লুসিভ মোদি

Narendra Modi Exclusive Interview with ABP Ananda: মোদি বলেন, 'জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত।'

কলকাতা: নির্বাচনের (Lok Sabha Election) শেষ পর্যায় আসন্ন। এরপর ৪ জুন খুলবে ভোটবাক্স। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে এবিপি আনন্দ (ABP Ananda)। শেষ দফা ভোটের আগে মোদির (Narendra Modi) দীর্ঘতম সাক্ষাৎকার। এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র (Suman De) সাক্ষাৎকারে বাংলায় 'দুর্নীতি' প্রসঙ্গে বাংলার রেট কার্ড প্রসঙ্গও উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে। 

মোদি বলেন, 'জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়। আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না কিন্তু ফাইল, নথিরা জানে। বাংলায় তো রেট কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে। এমনকী কোন স্তরে কত দিতে হবে তাও বলা হয়েছে। পুরো সায়েন্টিফিক। যারা ঠিক নথি দিয়েছেন, তাঁদের চাকরি থাকবে, যাঁদের কাছে কিছুই নেই। কীভাবে চাকরি পেতে পারে তাঁরা?' 

প্রধানমন্ত্রীর কথায়, 'আমার লিগাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখতে। ED-র বাজেয়াপ্ত করা প্রায় ৩ হাজার কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো।' 

প্রসঙ্গত, পঞ্চম দফার আগে রাজ্যে ভোটপ্রচারে এসে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারিও দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, 'মোদি আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে ৪ জুনের পর নতুন সরকার তৈরি হলেই এইসব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। ৪ জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে, এই যে ৩ হাজার কোটি টাকা ED অ্যাটাচ করেছে, ওই ৩ হাজার কোটি টাকা বাংলার গরিবের টাকা। আর সেই টাকা তাঁদের ফেরাতে আমি কোনও না কোনও রাস্তা খুঁজবই।' 

তবে এই প্রথম নয়, ২০১৪ সালেও সারদা দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদি। ২৪ এপ্রিল ২০১৪ সালে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি সারদাকাণ্ডের দুর্নীতি নিয়ে বলেছিলেন, 'এই চিটফান্ডকাণ্ডে অনেক গরীব মানুষের পয়সা চলে গিয়েছে। অনেকে টাকা রেখেছিল। অনেক খেটে খাওয়া মানুষের পয়সা চলে গিয়েছে। অনেকে আত্মহত্যাও করেছেন। এই পরিস্থিতিতে মানুষের জন্য কিছু করতেই হবে যাতে আইনের উপর মানুষের বিশ্বাস থাকে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget