এক্সপ্লোর

Firhad On KMC: বাড়ির পাশে খাটাল, টক টু মেয়রে অভিযোগ জানিয়ে পুরকর্মীর রোষের মুখে যুবক ! কড়া বার্তা ফিরহাদের

Firhad Hakim On KMC Talk To Mayor: টক টু মেয়রে অভিযোগ জানিয়ে এবার পুরকর্মীর রোষের মুখে পড়লেন এক যুবক ! আতঙ্কে নিয়োগী পরিবার , কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বাড়ির পাশে খাটাল নিয়ে টক টু মেয়রে অভিযোগ জানিয়ে এবার পুরকর্মীর রোষের মুখে পড়লেন এক যুবক। অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয় বলে দাবি। আতঙ্কিত যুবক ও তাঁর পরিবার। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কেউ এমন কাজ করলে বরদাস্ত করা হবে না, কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম।  অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা দায়- স্থানীয় কাউন্সিলর থেকে পুলিশ, এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সব জায়গায়। কিন্তু অভিযোগ, কাজ হয়নি। তাই দ্বারস্থ হন টক টু মেয়রে।


Firhad On KMC: বাড়ির পাশে খাটাল, টক টু মেয়রে অভিযোগ জানিয়ে পুরকর্মীর রোষের মুখে যুবক ! কড়া বার্তা ফিরহাদের

অভিযোগকারীর দাবি, তাতে সুরাহা তো দূর, উল্টে বাড়ি এসে উচ্ছেদ করার হুমকি দিয়ে গেছেন পুরকর্মীরা। অভিযোগকারী রণিত নিয়োগী বলেন,'আমরা এত বছর বাইরে ভাড়া ছিলাম, সম্প্রতি এখানে ঘর করে এসেছি। আমাদের এখন অসুবিধা হচ্ছে বলে বলেছি, পাশে একজনের বাড়ি আছে, তাদেরও অসুবিধা হচ্ছে। হেল্থ ডিপার্টমেন্ট এসে যদি নিজের কাজ না করে যারা অভিযোগ করেছে, তাদেঁরকে শাসায়! ওঁরা নিজেরা যদি ঠিকঠাক কাজ করতেন, তাহলে তো আমাকে মেয়র স্যরের কাছে অভিযোগ জানাতে হত না।'

কলকাতা পুরসভার ১১৪ নম্ব ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা যুবক ও তাঁর পরিবারের এখন দিন কাটছে আতঙ্কে। অভিযোগকারীর মা  সঞ্চিতা নিয়োগী বলেছেন, 'আমার ছেলেটা তো বেরোয়, মেয়েটা বেরোয়। কোন সময় না আমার ছেলেটার কিছু করে দেয়! ওই আতঙ্কেই আমি রয়েছি, খুব ভয়ে রয়েছি।  আমার রাস্তার মধ্যে বলেছে, ছেলেটাকে ধরে মেরে কিছু একটা, না হলে মেরেই ফেলে দেবে আমার ছেলেটাকে। '
 
কলকাতা পুরসভার মেয়র   ফিরহাদ হাকিম বলেন,'আইনের ওপরে কেউ নয়। খাটাল রাখা শহরে বেআইনি। আমি নগরপালকে বলেছি কিছু কিছু জায়গায় খাটাল রয়েছে সেগুলো অবিলম্বে তোলার ব্যবস্থা করুন। সেখানে গিয়ে যদি আমার কোন স্টাফ দালালি করে তাহলে অন্যায় করেছে। ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হচ্ছে। '

আরও পড়ুন, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ইস্যুতে প্রতিক্রিয়া শুভেন্দুর, 'এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে..'!

যে খাটাল নিয়ে বিতর্কের সূত্রপাত, তাঁর মালিকের দাবি, একটি মাত্র গরু থাকে সেখানে, তাও রাতে থাকে না। খাটালমালিক ভোলা নিয়োগী বলেন,' গরু নেই। না, রাত্রিবেলাও গরু থাকে না। আপনি রাত্রিবেলা আসবেন, ভিজিট করবেন, বুঝতে পারবেন- দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একটা গরু ছিল।'প্রতিবেশী  রঞ্জনা সাহা বলেছেন, 'কালকেও ভোরবেলায় ডেকেছে। মিথ্যে কথা পুরো। গরু এখান থেকে নিয়ে মাঠে দিয়ে আসছে। অন্য কোথায় রেখে আসছে। দীনেশ পল্লিতে কোথায় কার বাড়িতে রেখে আসছে, এসবই করছে।  'পুরসভা সূত্রে খবর, অভিযুক্ত পুরকর্মীর বিরুদ্ধে বিভাগায়ী তদন্ত শুরু হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget