এক্সপ্লোর

Dilip Ghosh Controversy: রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার

Governor Jagdeep Dhankhar Attacks Mamata Banerjee's Govt: দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল যেতেই রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার।

কলকাতাঃ রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার। এদিন মমতাকে নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরে রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই ইস্যুতেই এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দেন ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। এদিকে পাল্টা বুমেরাং হয়ে রাজ্যপালের নিশানায় ফের রাজ্য সরকার। এদিন ফের টুইটে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ  বলেছেন, 'এই ইস্যুতে এবার মুখ খুলুন রাজ্যপাল (WB Governor Jagdeep Dhankhar) । রাজ্যপাল প্রমাণ করুন, যে উনি বিজেপির নন। দেখব উনি কী করেন।' তিনি আরও বলেন, দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।' ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতারির দাবি উঠেছে। একে তো গত কয়েক দিন আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে, সম্প্রতি রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু তারপরেও কিছু বিশেষ পট পরিবর্তন হয়নি। আর ঠিক তারপরে পরেই দেশের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার কাঠগড়ায় দিলীপ ঘোষ। ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ ? রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ জানিয়ে বলেছেন, 'দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মা-বাবার ঠিক নেই। এ ধরণের মন্তব্য নিন্দনীয়।' যদিও যাকে নিয়ে এত কাণ্ড, সেই দিলীপ ঘোষ নিজের জায়গায় অনড়। তিনি বলেছেন, 'ক্ষমতা থাকলে গ্রেফতার করুক'। 

এদিকে এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে যান ব্রাত্য বসুর নের্তৃত্বে তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। কুণাল ঘোষ, কাকুলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধির প্রত্যেকেই এইদিন দিলীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যপালকে অভিযোগ জানিয়েছেন। যদিও সেই চিঠি ইতিমধ্যেই টুইটারে আপলোড করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং এই মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে নিশানা করেছেন তৃণমূলের সরকারকেই। রাজ্যের মানবধিকার নিয়ে সন্ত্রাস চলছে বলে, সাধারণ মানুষের অধিকারকে নিয়ে প্রশ্ন তুলে পাল্টা তোপ দেগেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget