এক্সপ্লোর

Kolkata News: শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ, 'স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে..'

Syampukur House Wife Murder Case: 'স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে খুন..', ভয়াবহ ঘটনা শ্যামপুকুরে

কলকাতা: শ্যামপুকুরে গৃহবধূকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ। গৃহবধূ পূজা পুরকায়েতকে গত শনিবার হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। শরীরে আঁচড়, অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, পুলিশকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে নেমে গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে , তাঁর স্বামীর হাতে লেখা নোট উদ্ধার। ময়নাতদন্তের পর জানা যায় শ্বাসরোধ করে খুন করে হয়েছে গৃহবধূকে। স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহে খুন করা হয়েছে পূজা পুরকায়েতকে, খবর পুলিশ সূত্রে। 

আরও পড়ুন, প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা, ১১০ কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল ! রাজ্যের প্রায় সব জেলাতেই ৩ দিন ঝড়বৃষ্টির আশঙ্কা

বাগবাজারের স্ত্রীকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পন করলেন নিহতের স্বামী! পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী দাবি করেন, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। সেই নিয়ে অশান্তি চলছিল তাঁদের মধ্য়ে। শুক্রবার তা চরমে পৌঁছতেই এই ঘটনা ঘটান তিনি। পরিকল্পনা ছিল স্ত্রীকে খুনের পর গোটা ঘটনা আত্মহত্য়া বলে ধামাচাপা দেওয়ার। কিন্তু শেষরক্ষা হল না! শেষ পর্যন্ত থানায় গিয়ে আত্মসমর্পন করলেন নিহতের স্বামী!বাগবাজারের এই ঘটনা ঘিরেই এখন শোরগোল পড়ে গেছে এলাকায়। নিহত বছর ২৪-এর পূজা পুরকাইত। তাঁর স্বামীর নাম সুমিত পুরকাইত। পুলিশ সূত্রে দাবি,ঘটনার সূত্রপাত শনিবার। সঞ্জিবনী হাসপাতালে পূজা পুরকাইতকে অচৈতন্য় অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে দাবি, মৃত অবস্থাতেই এই গৃহবধূকে আনা হয়েছিল। এখানেই শেষ নয়, দেখা যায় মৃতের শরীরে একাধিক আঁচরের দাগ রয়েছে। সন্দেহ হওয়ায় হাসপাতালের তরফে খবর দেওয়া হয় শ্য়ামপুকুর থানায়। 
 

পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠায়। অন্য়দিকে, নিহত পূজা পুরকাইতের শশুরবাড়িতে পৌঁছয় পুলিশের একটি দল। সেখানেই মেলে একটি নোট। যাতে লেখা ছিল, 'আমাদের মৃত্য়ুর জন্য় কেউ দায়ী নয়'। তদন্তকারীদের দাবি, এই নোট দেখেই তাঁদের সন্দেহ হয় যে, এই চিঠিটি পূজার লেখা নয়। এরপর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে রবিবার। পুলিশ সূত্রে দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে গৃহবধূকে। কিন্তু তখনও নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।এইসবের মধ্য়েই রবিবার রাতে থানায় এসে আত্মসমর্পন করেন নিহতের স্বামী সুমিত পুরকাইত।বাগবাজার ধৃতের মা বলেন, আমি তো জানিই ওদের মধ্য়ে কিছু হয়েছিল বলে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী জানিয়েছেন, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। যা নিয়ে প্রায়শই তাদের মধ্য়ে অশান্তি হত। শুক্রবার বচসা চলাকালীন ফোন ভেঙে যাওয়ায় তা চরমে পৌঁছয়। এরপরই স্ত্রীকে খুন করেন সুমিত। সুমিত পুরকাইতকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ধারায় রুজু হয়েছে মামলা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget