এক্সপ্লোর

Kolkata News: 'দুর্নীতির শেষ দেখা দরকার', OMR শিট 'বিকৃতি' ইস্যুতে হুঁশিয়ারি বিচারপতির

Justice on OMR Sheet Controversy: 'বঞ্চিত যোগ্য প্রার্থীরা ফলের আশায় বসে আছেন। তাঁরা জানতে চান না সিবিআই কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র', মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।

কলকাতা: 'বঞ্চিত যোগ্য প্রার্থীরা (Job Seekers) ফলের আশায় বসে আছেন। তাঁরা জানতে চান না সিবিআই (CBI) কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র', স্পষ্ট করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। মূলত আজই OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা সিবিআই-র (CBI)। এহেন মুহূর্তে, আদালতে সওয়ালের পর, 'দুর্নীতিতে যুক্তদের কাউকে ছাড়া হবে না’, বলে হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

'তাঁরা জানতে চান না সিবিআই কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র'

এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে ৯ হাজার ওএমআর শিট বিকৃতি করা হয়েছে। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট, সর্বত্র দুর্নীতি হয়েছে। হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির একটি মামলায় দাবি করলেন সিবিআইয়ের সিট প্রধান। 'যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন তাঁরা শুধু ফলের আশায় বসে আছেন।তাঁরা জানতে চান না সিবিআই কী করল ? স্কুল সার্ভিস কমিশন কী করল ? তাঁরা চায় নিয়োগপত্র।' বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

সিট প্রধান শেনভি আদালতে সওয়াল করেন যে, ‘গত নভেম্বর থেকে শুধু র‍্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগের তদন্ত হচ্ছিল। গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধারের পর ওএমআর শিটের বিষয়টি সামনে আসে। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে’। সওয়ালের পর বিচারপতি বিশ্বজিৎ বসুর হুঁশিয়ারি,‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন,যা সাহায্য লাগবে আদালত করতে করবে। এই দুর্নীতির শেষ দেখা দরকার। এই দুর্নীতিতে যুক্তদের কাউকে ছাড়া হবে না।' 

১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি

১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি (Job Scam) পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। আজ, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা সিবিআই-র (CBI)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার, নবম-দশমে বেআইনি ভাবে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এবার, নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া আরও ৪০ জনের হদিশ মিলল। সূত্রের খবর, OMR শিটে কারচুপি করেই ৪০ জনকে চাকরির সুপারিশ করেছিল SSC। সব মিলিয়ে, এই নিয়ে নবম-দশমে ২২৩ জন বেআইনিভাবে চাকরিপ্রাপকের হদিশ মিলল। সম্প্রতি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে OMR শিটের প্রসঙ্গ।

আরও পড়ুন, G-20 সম্মেলনের প্রস্তুতি-বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা, মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ কি হবে?

এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI। নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC’র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়। এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন।

OMR-এ কারচুপি করে প্যানেলে নাম তোলা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু, ওই ৪০ জনের সুপারিশ কি স্কুল সার্ভিস কমিশন করেছিল? ৪০ জনই কি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়োগপত্র পেয়েছিলেন? তাঁরা কি চাকরিতে যোগ দিয়েছিলেন? চাকরিতে যোগ দিয়ে থাকলে, তাঁরা কোন কোন স্কুলে কর্মরত রয়েছেন? বৈঠকে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়। সূত্রের খবর, সেখানে জানা যায়, ৪০ জনের মধ্যে বাংলার শিক্ষক রয়েছেন ২১ জন। ইতিহাসের ১০ জন। জীবন বিজ্ঞানের ৩ জন। ইংরাজির শিক্ষক রয়েছেন ৪জন। ভৌতবিজ্ঞান ও ভূগোলের শিক্ষক রয়েছেন ১ জন করে। সোমবার, OMR শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget