এক্সপ্লোর

Mamata Banerjee : G-20 সম্মেলনের প্রস্তুতি-বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা, মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ কি হবে?

Mamata Banerjee G20 : মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় যাবেন। সেখানে আজমেঢ় শরিফ এবং পুস্কর মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, কলকাতা : G-20 আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে আজ বিকেলে দিল্লি পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । জানা গিয়েছে, সম্মেলনের প্রস্তুতি বৈঠক হবে রাষ্ট্রপতি ভবনে, যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ( Narendra Modi ) । এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে অন্য রাজ্যের পাশাপাশি একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও।

সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত

দেশের মোট ৪০টি রাজনৈতিক দলের সভাপতিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । এবার এই সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। ফলে এই সম্মেলন কীভাবে সফল করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় যাবেন

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় যাবেন। সেখানে আজমেঢ় শরিফ এবং পুস্কর মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন। আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, বহুদিন থেকেই তাঁর আজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার ইচ্ছে ছিল। সেই মতো এবার রাজস্থানের আজমেঢ় শরিফ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজস্থানের পুষ্করের ব্রহ্মা মন্দিরেও যাবেন তিনি।

 নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী একান্ত বৈঠক হবে?

এবারের দিল্লি সফরে কি নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী একান্ত বৈঠক হবে? এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে, আগামী বছরই মেঘালয়ে বিধানসভা ভোট। কংগ্রেসে ভাঙন ধরিয়ে, সেভেন সিস্টার্সের অন্যতম এই রাজ্যে বর্তমানে প্রধান বিরোধী দল তৃণমূল। সম্প্রতি, মেঘালয় সফরে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে ১২ই ডিসেম্বর ৩ দিনের সফরে মেঘালয়ে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে, একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর।

সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিচ্ছেন। বৈঠকে  বিদেশ মন্ত্রক ভারতের G20-র সভাপতিত্বে সরকারের পরিকল্পনা করা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। 

এই মাসের শুরুতেই সারা দেশে ২০০ টিরও বেশি প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করা হবে জানা যাচ্ছে। আগামী বছরের ৯ এবং ১0 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা জি-২০ সম্মেলন।

জি-২০  তে ভারত ছাড়াও আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget