এক্সপ্লোর

Kolkata News: ৪ বছর পার, ফের পঞ্চায়েত ভোটের আগে দম্পতিকে পুড়িয়ে 'খুন'-র তদন্তে দময়ন্তী

SIT on Kakdwip Murder case: সালটা ২০১৮। তৃণমূলে যোগ দিতে না চাওয়ায় দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ করেছিল সিপিএম। ৪ বছর পার। ফের পঞ্চায়েত ভোট। সেই মামলাতেই দময়ন্তীর নেতৃত্বে তদন্তের নির্দেশ।

কলকাতা: সালটা ছিল ২০১৮। তৃণমূলে যোগ দিতে না চাওয়ায় কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ করেছিল সিপিএম। দেখতে দেখতে ৪ বছর পার। দোরগড়ায় ফের পঞ্চায়েত ভোট। আর এবার সেই মামলাতেই এবার দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতির।  

কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে 'খুন'- তদন্তে দময়ন্তীর নেতৃত্বে সিট গঠন

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে, ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় জোড়া খুনের তদন্তে সিট (SIT)। ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে 'খুন', দময়ন্তীর নেতৃত্বে তদন্তের নির্দেশ। দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ২০১৮-র ১৪ মে কাকদ্বীপের বুধাখালিতে বাড়িতেই উদ্ধার হয় দেবু দাস, ঊষারানি দাসের দগ্ধ দেহ। সিটের তদন্ত-রিপোর্ট পাওয়ার পরেই বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতের সমস্ত বিচারপ্রক্রিয়ার উপরেও হাইকোর্টের (High Court) স্থগিতাদেশ। তৃণমূলে যোগ দিতে না চাওয়ায় দম্পতিকে পুড়িয়ে খুনের অভিযোগ করে সিপিএম। শর্ট সার্কিট থেকে আগুন লেগেই দম্পতির মৃত্যু, পাল্টা দাবি করে তৃণমূল। বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল সিপির দায়িত্বে দময়ন্তী সেন। আরেক পঞ্চায়েত ভোটের আগে ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় জোড়া খুনের তদন্তে সিট। 

 আগেও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকেই

আরও পড়ুন, মাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে রেজাল্ট পাবে না পরীক্ষার্থী, কড়া সিদ্ধান্ত পর্ষদের

প্রসঙ্গত, এর আগেও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকেই। গতবছর নামখানা গণধর্ষণের (Namkhana Case) তদন্তের নির্দেশও দেওয়া হয় দময়ন্তী সেনের নের্তৃত্বেই।  নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গতবছর মোট ৫টি মামলার তদন্তের নজরদারির দায়িত্ব পান দময়ন্তী সেন। উল্লেখ্য গত বছর একের পর এক নারী নির্যাতনের অভিযোগে তোলপাড় হয় রাজ্যের নানা প্রান্ত। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা গণধর্ষণ মামলার তদন্তও হবে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার, IPS অফিসার দময়ন্তী সেনের নজরদারিতে। এর পাশাপাশি হাঁসখালিকাণ্ডের মতো নামখানার নির্যাতিতা, তাঁর পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেয় আদালত। এর আগে, উত্তর ২৪ পরগনার মাটিয়া ও দেগঙ্গা, মালদার ইংরেজবাজার ও বাঁশদ্রোণী ধর্ষণ মামলার তদন্তেও নজরদারির দায়িত্বও IPS অফিসার দময়ন্তী সেনকেই দিয়েছিল আদালত।  

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget